শিরোনাম
◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ১১ ডিসেম্বর, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে আপোষ নয়: আইনমন্ত্রী

নূর মোহাম্মদ: আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বৈষম্য বিরোধ আইন আগামী বছর জনগণ দেখতে পাবেন। এই আইন প্রণয়নের কাজ বর্তমানে শেষ পর্যায়ে রয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল সভায় বৃহস্পতিবার এ কথা বলেন মন্ত্রী।

"ঘুরে দাঁড়াবো আবার, সবার জন্য মানবাধিকার” প্রতিপাদ্য নিয়ে মানবাধিকার দিবস ২০২০ পালিত হচ্ছে এবার।

মন্ত্রী বলেন, সরকার মানবাধিকার লঙ্ঘনকে অত্যন্ত ঘৃণিত অপরাধ হিসেবে চিহ্নিত করে। মানবাধিকারের প্রতি সরকারের যে প্রতিশ্রুতি তা সব সময় পালন করার চেষ্টা করবে এবং মানবাধিকার লঙ্ঘন হলে সরকার আপোষ করবেনা।

তিনি বলেন, শুধু আইন করে ও সাজা বাড়িয়ে
গৃহ নির্যাতন ও যৌন নির্যাতন বন্ধ হবে না। জনগণকেও সোচ্চার হতে হবে। এ ব্যাপারে মানবাধিকার কমিশনেরও যথেষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তাহলে এসব অপরাধ অবশ্যই কমবে।

আইনমন্ত্রী বলেন, মানবাধিকার কমিশন একটি চেক এন্ড ব্যালান্সের কাজ করবে। কোথাও মানবাধিকার লঙ্ঘিত হলে তা প্রথমে সরকারকে জানাবে। এরপর সরকার কোন পদক্ষেপ না নিলে তারা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মূখার্জী, বাংলাদেশে জাতিসংঘর আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো, কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়