শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, বরফ কি গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ বিচারককে বদলি

অনলাইন রিপোর্ট: জেলা ও দায়রা জজ এবং সমমর্যাদার সাতজন বিচারককে বদলি করা হয়েছে। সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শ করে বুধবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সমকাল

আইন কমিশনের সচিব (জেলা জজ) মীর রুহুল আমিনকে মানিকগঞ্জ, নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা জজ) মোহাম্মদ শাহীন উদ্দিনকে খাগড়াছড়ি, ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাসানুল ইসলামকে বরগুনার জেলা ও দায়রা জজ নিয়োগ দেওয়া হয়েছে।

অপরদিকে বরগুনা জেলা জজ মো. আছাদুজ্জামানকে পাবনা, খাগড়াছড়ির জেলা জজ মো. আলমগীর হাসানকে চুয়াডাঙ্গায় বদলি করা হয়েছে। চুয়াডাঙ্গার জেলা জজ মোহা. রবিউল ইসলাম প্রেষণে আইন কমিশনের সচিব নিয়োগ পেয়েছেন। নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিশেষ জজ মো. শফিকুল ইসলামকে আইন ও বিচার বিভাগের সংযুক্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়