শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টাইম ম্যাগাজিনের ‘পার্সন অব দ্য ইয়ার-২০২০’ সংবাদকর্মীসহ জরুরি সেবাকর্মীরা

লিহান লিমা: [২] বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ২০২০ সালের ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হলেন চিকিৎসাকর্মী, গণমাধ্যমকর্মী, পণ্য সরবরাহ কর্মী, খুচরা দোকানের কর্মী ও করোনা মহামারী চলাকালীন প্রাণঝুঁকিতে রেখে কাজ করে চলা সকল জরুরি সেবা প্রদায়ক। টাইম

[৩] এই জরুরি কর্মীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, নবনির্বচিত প্রেসিডেন্ট জো বাইডেন, ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গ ও পোপ ফ্রান্সিসের মতো ব্যক্তিদের সরিয়ে পাঠক জরিপে সেরা খেতাব জিতে নেন। তারা ৬.৫ শতাংশ ভোট পান।

[৪] মার্কিন সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্টনিও ফাউচি কোভিড-১৯ এর ভুয়া তথ্য প্রতিরোধে সবচেয়ে বিশ্বাসযোগ্য ব্যক্তি হিসেবে পেয়েছেন ৫ শতাংশ ভোট। এই বছর বিশ্বের বিভিন্ন স্থানে দাবানল নেভাতে কাজ করা অগ্নি নির্বাপক কর্মীরা পেয়েছেন ৪.৩ শতাংশ ভোট। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল/সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়