শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্রাসনোদার সঙ্গে পেরে উঠলো না চেলসি

স্পোর্টস ডেস্ক: [২] নিয়মিত একাদশের অনেককে ছাড়া খেলতে নেমে হোঁচট খেয়েছে চেলসি। যে কারণে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষটা সুখকর হলো না তাদের। ইংলিশ দলটিকে তাদের মাঠেই রুখে দিয়েছে ক্রাসনোদার।

[৩] স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার ‘ই’ গ্রুপের ম্যাচটি ১-১ ড্র হয়। রেমি কাবেলার গোলে পিছিয়ে পড়ার পর স্বাগতিকদের সমতায় ফেরান জর্জিনিয়ো। প্রথম পর্বে রাশিয়ান দলটির মাঠে ৪-০ গোলে জিতেছিল চেলসি।

[৪] প্রতিযোগিতার নকআউট পর্ব, একই সঙ্গে গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত হয়েছিল আগেই। প্রিমিয়ার লিগে গত শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলে জেতা ম্যাচের দলে তাই ১০টি পরিবর্তন আনেন চেলসি কোচ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।

[৫] প্রথম ও শেষ রাউন্ডে ড্রয়ের মাঝে টানা চার ম্যাচে জেতা চেলসি গ্রুপ পর্ব শেষ করল ১৪ পয়েন্ট নিয়ে। চার জয় ও এক ড্রয়ে সেভিয়ার পয়েন্ট ১৩। ক্রাসনোদারের ৫ ও রেনের ১ পয়েন্ট। - দ্য সান/ গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়