শিরোনাম
◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে ◈ ইয়েমেনে হুথিবিরোধী যুদ্ধে ফিরছে আমিরাত, সৌদি আরবের সঙ্গে নতুন সামরিক সহযোগিতা ◈ ৭৬ মি‌নিট পর্যন্ত ১ গো‌লে পি‌ছি‌য়ে থে‌কে ৩-১ এ জিত‌লো পিএস‌জি ◈ দিয়াসের হ্যাটট্রিক, লাইপজিগকে ৬-১ গো‌লে হারা‌লো বায়ার্ন মিউনি‌খ ◈ চীনের প্রভাবের মধ্যে বাংলাদেশের প্রথম অর্থনৈতিক চুক্তি এগিয়ে নিতে চায় জাপান! ◈ লালমনিরহাট সীমান্ত দিয়ে ১২ জনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৮:১৩ সকাল
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৮:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুর মঠবাড়িয়ায় মামলার চার্জশিটভুক্ত আসামিকে কুপিয়ে হত্যা

জুলফিকার আমীন: [২] উপজেলার কবুতরখালী গ্রামের হাসেম হাওলাদারের বাড়ির সামনের সড়ক থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে রাস্তায় ফেলে রেখে যায়।

[৩] বুধবার (৯ ডিসেম্বর) সকালে থানা পুলিশচার স্ত্রীর স্বামী নিহত সোবাহান প্যাদা (৫০) এর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোবাহান প্যাদা ওই গ্রামের মৃত. তুজাম্বর প্যাদার ছেলে। সে ৭ সন্তানের জনক।

[৪] স্থানীয় চৌকিদার খলিলুর রহমান জানান, বুধবার সকালে শামীম ও কাঞ্চন নামে দুই যুবক রক্তাক্ত অবস্থায় লাশ পরে থাকতে দেখে আমাকে জানায়। আমি তাৎক্ষনিক পুলিশকে অবহিত করি। তিনি আরও বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নিহত সোবাহান প্যাদা দক্ষিণ কবুতরখালী ব্রিজ সংলগ্ন আল আমিনের দোকানে চা পান করার সময় বলেছিলো রাতে তৃতীয় স্ত্রী হেলেনার কাছে যাবে। নিহত সোবাহান প্যাদা তার চাচাতো ভাগ্নি রাবেয়া হত্যা মামলার চার্জশীটভুক্ত আসামী।

[৫] তৃতীয় স্ত্রী হেলেনা বেগম জানান, ওই রাতে সে (নিহত সোবাহান প্যাদা) আমার কাছে আসেনি। সকালে শুনতে পাই আমার স্বামী খুন হয়েছে।

[৬] খবর পেয়ে পিরোজপুর পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, র‌্যাব, পিবিআই’র বিশেষ টিমসহ ও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

[৭] মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে মঙ্গলবার গভীর রাতে তাকে পরিকল্পিত ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দ্রুত হত্যার রহস্য উদ্ঘাটন পূর্বক অপরাধীদের গ্রেপ্তার করা হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ