শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোনালদোই আলো ছড়ালেন, মেসিরা হেরে গেলেন ৩-০ গোলে

স্পোর্টস ডেস্ক : [২] লিওনেল মেসি যেনো পাত্তাই পেলো না রোনালদোর কাছে। দুই বছর পর দুই সেরার মহারণ। চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বার্সেলোনা ও জুভেন্টাসের মধ্যকার ম্যাচটি দেখতে তাই অধীর অপেক্ষায় ছিলেন ফুটবল ভক্তরা। তবে প্রজন্মের দুই সেরা ফুটবলারের দ্বৈরথটা ঠিক জমল না। আসলে জমাতে পারলেন না লিওনেল মেসি। রোনালদোর আলো ছড়ানো দিনে ম্রিয়মাণ থাকলেন আর্জেন্টাইন তারকা।

[৩] বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচটি ৩-০ গোলে জিতে নিয়েছে জুভেন্টাস। রোনালদো পেনাল্টি থেকে করেছেন জোড়া গোল। অন্য গোলটি ওয়েস্টন ম্যাককেনির। অফসাইডে একটি গোল বাতিল না হলে ব্যবধান হতে পারতো ৪-০।

[৪] প্রথম লেগে জুভেন্টাসের মাঠ থেকে বার্সেলোনা ০-২ গোলে জয় নিয়ে ফিরেছিল। করোনা আক্রান্ত হওয়ায় ওই ম্যাচটায় খেলতে পারেননি রোনালদো। পেনাল্টি থেকে সেই ম্যাচে গোল করেছিলেন মেসি।

[৫] ‘জি’ গ্রুপ থেকে বার্সেলোনা ও জুভেন্টাসের শেষ ষোলো নিশ্চিত হয়েছিল আগেই। তাই দুই দলের জয়-পরাজয়ের চেয়ে এদিন বড় হয়ে উঠে মেসি-রোনালদো দ্বৈরথটাই। ২০১৮ সালে রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর যে আর দেখা হয়নি দুই সেরা তারকার দ্বৈরথ।

[৬] সেই দ্বৈরথে যখন একচ্ছত্র রাজত্ব করছেন রোনালদো, তখন জুভেন্টাসও টেবিলে বার্সাকে দুইয়ে ঠেলে উঠে গেছে শীর্ষে। ম্যাচ জুড়ে অন্ধকারে ডুবে থাকল বার্সা কোচ রোনাল্ড কোম্যানের মুখ। আর আন্দ্রেয়া পিরলো প্রশান্তির হাসি হেসে গেলেন। - গোল ডটকম/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়