শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ০৯ ডিসেম্বর, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কপিলমুনি যুদ্ধক্ষেত্রের স্মৃতি সংরক্ষণে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন কাল

মনিরুল ইসলাম : [২] খুলনা জেলার কপিলমুনি যুদ্ধক্ষেত্রের স্মৃতি সংরক্ষণে বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। কাল বুধবার মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের কাজের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

[৩] মন্ত্রী বেলা আড়াইটায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির মাঠে কপিলমুনি মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তৃতা করেবেন।

[৪] মঙ্গলবার দুপুরে খুলনা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উত্থাপন করেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক মকবুল হোসেন মিন্টু, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল ভদ্র, খুলনা জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শেখ মো. আবু হানিফ, সাংবাদিক নেতা সাকিলা পারভীন, যুব লীগ নেতা প্রদীপ দত্ত, কপিলমুনি শেখ ইমাম উদ্দিন স্মৃতি সংসদের জিএম আমিনুল ইসলাম প্রমূখ।

[৫] সংবাদ সম্মেলনে কর্মসূচী তুলে ধরে বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ৯ ডিসেম্বর দুপুর ১২টায় কপিলমুনি স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করবেন। এরপর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ও জাদুঘরের ভিত্তি প্রস্তর স্থাপন এবং যুদ্ধক্ষেত্র ও রাজাকার ক্যাম্প (রায় সাহেব বিনোদ বিহারী সাধুর বাড়ি) পরিদর্শন করবেন। বেলা একটায় কপিলমুনির পাশ্ববর্তী মাহমুদ কাটিতে অনির্বাণ লাইব্রেরি পরিদর্শনে যাবেন মন্ত্রী। সেখানে মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন। বেলা আড়াইটায় কপিলমুনি সহচরী বিদ্যা মন্দির মাঠে কপিলমুনি মুক্ত দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করবেন। পরে তিনি বিকেল সাড়ে ৫টায় ডুমুরিয়া উপজেলার চুকনগর স্মৃতিসৌধ পরিদর্শন করবেন। তার সঙ্গে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন ও মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব তপন কান্তি ঘোষ উপস্থিত থাকবেন।

[৬] সংবাদ সম্মেলনে বলা হয়, কপিলমুনিতে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স নির্মিত হবে। এই প্রকল্পে ইতোমধ্যে সরকার দুই কোটি টাকা বরাদ্দ দিয়েছে। সেখানে আধুনিক মিলনায়তন, পাঠাগার ও পর্যটনের সুব্যবস্থার পরিকল্পনা নেওয়া হয়েছে। বীরঙ্গনা গুরুদাসি মাসির রাষ্ট্রীয় স্বীকৃতির প্রক্রিয়া শুরু হয়েছে। এছাড়া কপিলমুনি হাসপাতালের আধুনিকায়ন, কপিলমুনিকে পৌরসভায় উন্নীতকরণ ও সড়ক সংস্কারসহ মহাত্মা রায় সাহেব বিনোদ বিহারী সাধু প্রতিষ্ঠিত কপিলমুনির ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে বেশকিছু কর্মসূচী নেওয়া হয়েছে।

  • সর্বশেষ