শিরোনাম
◈ ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ ◈ অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন শেষে আগের কর্মস্থলে ফিরলেন আসিফ নজরুল ◈ ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন ◈ চিফ প্রসিকিউটরের বিরুদ্ধে ‘সেটলিং বাণিজ্য’ ও দুর্নীতির অভিযোগ, পাল্টা ‘মিথ্যা’ দাবি তাজুল ইসলামের ◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা!

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুর আদর্শে শিক্ষানীতি প্রণয়নের দাবি জবি নীলদলের

রকি আহমেদ: [২] কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন নীলদল। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

[৩] এসময় সভাপতির বক্তব্যে নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া বলেন, বর্তমান শিক্ষানীতির মাধ্যমে দেশবিরোধী ও স্বাধীনতাবিরোধী মন-মানসিকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাই আমরা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে, উন্নত বাংলাদেশ সৃষ্টি করবে এমন শিক্ষানীতি চাই।

[৪] জাকারিয়া মিয়া আরও বলেন, বাংলাদেশের শিক্ষানীতি সার্বজনীন হতে হবে। যাতে দেশপ্রেমিক নাগরিক সৃষ্টিতে সহায়ক হয়। আমরা সরকারের কাছে জোর দাবি জানাই শিক্ষানীতির আমূল সংস্কার করে নতুন শিক্ষানীতি প্রণয়ন এবং সেটার বাস্তবায়ন করা হোক।

[৫] এছাড়া ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি নিশ্চিত করে এই ধরনের ঘটনা যেনো আর না ঘটে সে ব্যাপারে উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান শিক্ষকরা।

[৬] কর্মসূচিতে এসময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগমসহ নীলদলের শিক্ষকবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়