শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম থেকে নিখোঁজ কিশোরী ঢাকায় উদ্ধার, আটক ১

রাজু চৌধুরী: [২] চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকা থেকে নিখোঁজের ৪৮ দিন পর নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়া জাহান নামের একজন কিশোরীকে ঢাকার গুলশান থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় জড়িত মো. রেজাউল করিম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

[৩] মঙ্গলবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সোমবার ঢাকার গুলশানে অভিযান পরিচালনা করে ইপিজেড থানা পুলিশ এবং কিশোরীকে উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

[৪] ইইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

[৫] থানা সূত্র জানায়, সুমাইয়া নামের ওই কিশোরী গত ১৯ অক্টোবর প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয়েছিলেন। এ ঘটনার একদিন পর ২১ অক্টোবর তার বাবা মো. জয়নাল আবেদীন থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এজহারে তিনি উল্লেখ করেন, তার ১৭ বছরের মেয়েকে জোরপূর্বক অপহরণ করে তুলে নিয়ে যান গ্রেপ্তার মো. রেজাউল করিম।

[৬] ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ঘটনার পরপর মামলার সূত্র ধরে মো. রেজাউলের সহযোগী মো. কায়ছারকে গ্রেপ্তার করা হয় পরে সোমবার ঢাকা থেকে সুমাইয়াকে উদ্ধার ও মো. রেজাউলকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়