শিরোনাম
◈ যে কারণে শ্রম মন্ত্রণালয় থেকে সরানো হলো নুরকে ◈ সংকট নেই বলছে সরকার, পাম্পে কেন তেলের হাহাকার? ◈ হাইপারসনিক মিসাইল নিয়ে তিন দেশে নতুন হামলা ইরানের, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি ◈ মার্চে জ্বালানি সংকট হবে না: আসছে ২.৮০ লাখ টন ডিজেল, পেট্রোল-অকটেনও পর্যাপ্ত ◈ গণতান্ত্রিক বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে ভারত: ইফতার অনুষ্ঠানে প্রণয় ভার্মা ◈ ট্রাম্পের হুমকির জবাবে নতুন মার্কিন স্থাপনা খুঁজছে ইরান ◈ যুদ্ধ উত্তেজনার মাঝেই কাতারের এলএনজি ট্যাংকার বাংলাদেশের পথে: ব্লুমবার্গ ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দুবাই থেকে এমিরেটসের সব ফ্লাইট স্থগিত ◈ “বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব”: মমতা ◈ আসিফ নজরুলের দুর্নীতি?

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৫ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিয়ালের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল চালকের

অহিদ মুুকুল: [২] নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা-ওছখালী সড়কে চলন্ত মোটরসাইকেলের সামনে শিয়াল পড়ে দূর্ঘটনার ঘটনা ঘটেছে। ঘটনায় মোটরসাইকেল আরোহী জামাল উদ্দিন (৬৫) নামে একজন ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনায় আরও এক আরোহী আহত হয়েছেন।

[৩] সোমবার রাতে আফাজিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত জামাল উদ্দিন হাতিয়া পৌরসভা ১নং ওয়ার্ডের আলী আহমদের ছেলে।

[৪] স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে জামাল উদ্দিনসহ দুইজন একটি মোটরসাইকেল যোগে স্থানীয় আফাজিয়া বাজারের দিকে যাচ্ছিল। তাদের মোটরসাইকেলটি নলচিরা-ওছখালী সড়কের আফাজিয়া বাজারের দক্ষিণ পাশে পৌঁছলে একটি শিয়াল হঠাৎ তাদের মোটরসাইকেলের সামনে পড়ে।

[৫] এসময় শিয়ালের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশের গাছের সাথে গিয়ে পুনঃরায় ধাক্কা লাগে। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে জামাল উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয় লোকজন অপর আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দিয়েছে।

[৬] হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, চলন্ত মোটরসাইকেলের সামনে শিয়াল পড়ায় এ দূর্ঘটনা ঘটেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়