শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৪:২৫ সকাল
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০৪:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কনে করোনা পজিটিভ, তাই পিপিই পরে বিয়ে!

ডেস্ক রিপোর্ট: বিশেষ সুরক্ষা পোশাক পিপিই পরেই বিয়ের আসরে বসতে হলো ভারতের এক নবদম্পতিকে। কনের করোনা পজিটিভ, বিয়ের দিন সকাল করোনা টেস্টের ফলাফল আসায় বিশেষ ব্যবস্থায় সারতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা। বিবিসি জানায়।

রোববার রাজস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, দু’দিন আগে কনের চাচার করোনা শনাক্ত হওয়ায় পরিবারের সবার নমুনা শনাক্ত করে কর্তৃপক্ষ। রোববার বিয়ের পূর্বনির্ধারিত দিনের সকালে কনের রিপোর্ট পজিটিভ আসে। তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয় প্রশাসন।

তবে সব প্রস্তুতি সম্পন্ন থাকায়, প্রশাসনের বিশেষ অনুমতি নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দুই পরিবার। নবদম্পতি ছাড়া অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন কেবল বর-কনের বাবা-মা ও পুরোহিত। পিপিই পরতে হয়েছে সবাইকেই।

সূত্র: ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়