শিরোনাম
◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হলিউডে ‘ওয়াক অব ফেমে’ ট্রাম্পের নাম রাখা দায়

রাশিদুল ইসলাম : [২] হলিউডে তারকা খচিত ’ওয়াক অব ফেমে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম বার বার বিনষ্ট করে ফেলায় শেষ পর্যন্ত ওই স্থানটি লোহার খাঁচা দিয়ে ঢেকে রাখা হয়েছে। তারকা খচিত স্থানটিতে ট্রাম্পের নামও ঢেকে রাখা হয়েছে। কয়েক বছর ধরেই কে বা কাহারা এই অপকর্মটি করে যাচ্ছে। স্টারইউকে

[৩] কখনো রং দিয়ে, কখনো স্টিকার মেরে এমনকি কংক্রিট তুলে ফেলে ‘ওয়াক অব ফেমে’ ট্রাম্পের নামটির ক্ষতিসাধন করা হয়েছে। তাই কাঠের একটি টুকরো দিয়ে ঢেকে রাখা হয়েছে ট্রাম্পের নাম খচিত ‘ওয়াক অব ফেম’। ২০১৭ সালে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে দায়িত্বভার বুঝে নেয়ার পর বেশ কয়েকবার এধরনের অপকর্ম ঘটে।

[৪] এখন অনেকে বলছেন ট্রাম্পের নাম খচিত ‘ওয়াক অব ফেম’ যদি ঘিরেই রাখতে হয় তাহলে তা ওয়াক অব শেম হয়ে দাঁড়িয়েছে এবং তার শাসনামল যে বিতর্কিত ছিল তা যেন প্রতীকী হয়ে উঠছে। ট্রাম্পের শাসনামলে অভিবাসীদের সন্তানদের আলাদা করে রাখার মতই তার নাম খচিত তারকাটিকে লোহার খাঁচা দিয়ে ঢেকে রাখতে হচ্ছে।

[৫] এমনকি কেউ আবার ট্রাম্পের নামটিতে হিটলার বা নাজি প্রতীক স্বস্তিকা এঁকে দিয়েছে। এগুলো মেরামত করতে কয়েক হাজার ডলার পর্যন্ত খরচ করতে হচ্ছে হলিউড হিস্টরিক ট্রাস্ট কর্তৃপক্ষকে।

  • সর্বশেষ