শিরোনাম
◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুনে টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০ ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ১২:২২ দুপুর
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনা চিনিকল চালুর দাবিতে আবার বিক্ষোভ, সড়ক অবরোধ

রিয়াদ ইসলাম: [২] পাবনা চিনিকল চালু, আখমাড়াই অব্যাহত রাখা, আখচাষিদের পাওনা ও শ্রমিক- কর্মচারীদের বকেয়া বেতন- ভাতা পরিশোধের দাবিতে চতুর্থবারেরমত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল, পথসমাবেশ ও সড়ক অবরোধ করা হয়েছে।

[৩] পুর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ও আখচাষি ফেডারেশনের ডাকে সোমবার (০৭ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ঈশ্বরদীর দাশুড়িয়ায় অবস্থিত পাবনা চিনিকল এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।

[৪] সোমবার সকাল সাড়ে ৯টার পর থেকে চিনিকলের শ্রমিক- কর্মচারী ও আখচাষি খণ্ডখণ্ড মিছিল নিয়ে কারখানার প্রধান ফটকের সামনে সমবেত হয়। এরপর বিক্ষোভ মিছিলটি ৫ মিনিটের জন্য প্রতীকী ঈশ্বরদী- পাবনা মমহাসড়ক অবরোধ করে।

[৫] এসময় সড়কে যানজটের সৃষ্টি হয়। পুলিশের অনুরোধে মহাসড়কে অবরোধ তুলে দিয়ে পুনরায় কারখানার ফটকের সামনে এসে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করর্পোরেশনের চেয়ারম্যান সনৎ কুমার সাহার কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন ও পথসমাবেশ করে।

[৬] পাবনা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি সাজেদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল সরদার, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সহ-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, পাবনা চিনিকল আখচাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনছার আলী ডিলু প্রমুখ।

[৭] বক্তারা পাবনা চিনিকল বন্ধের জন্য চিনি শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান সনদ কুমার শাহকে দায়ী করে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে তা তদন্তের দাবি জানান। একইসংগে পাবনা চিনিকল মাড়াই কার্যক্রম চালু প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি দাবি জানান। অন্যথায় আন্দোলন আরও কঠোর হবে বলে ঘোষণা দেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ