শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৬ সকাল
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২০, ০৯:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না: খাদ্যমন্ত্রী

আনিস তপন : [২] সোমবার (৭ ডিসেম্বর) খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত "মুজিব শতবর্ষ ও নিরাপদ খাদ্য দিবস-২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের অগ্রগতি বিষয়ক এক সভায় এ কথা বলেন।

[৩] তিনি বলেন, বাংলাদেশের কথা চিন্তা করলে বঙ্গবন্ধুর কথা স্মরণ করতেই হবে। যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল; বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেও যাদের মনোবাসনা পূর্ণ হয়নি, তারাই আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা করছে। তারা এবং তাদের অনুসারীরাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করেছে।

[৪] সকল স্বাধীনতা বিরোধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে খাদ্যমন্ত্রী বলেন, তাদের এ ধরনের ঘৃণ্য কার্যকলাপ বাংলাদেশের মানচিত্রের প্রতি অবমাননা, বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার উপর চরম আঘাত। তিনি বলেন, জীবিত বঙ্গবন্ধুর চেয়ে মৃত বঙ্গবন্ধু আরো বেশি শক্তিশালী। তার রেখে যাওয়া আদর্শ ও দিকনির্দেশনার উপর ভর করেই শেখ হাসিনার নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।

[৫] বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের কথা তুলে ধরে সভায় সাধন চন্দ্র মজুমদার বলেন, জনগণের সাংবিধানিক অধিকার ভেজালমুক্ত নিরাপদ খাদ্যের নিশ্চয়তা বিধানে বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় জাতীয় সংসদে ২০১৩ সালে নিরাপদ খাদ্য আইন পাস হয় এবং ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

[৬] অনুষ্ঠানে মুজিব শতবর্ষ ও নিরাপদ খাদ্য দিবস- ২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

  • সর্বশেষ