শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৯ সকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২০, ০৮:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপণীবিতানে নেই শারীরিক দূরত্ব, মাস্কও উপেক্ষিত

তরিকুল ইসলাম: [২] প্রথম ওয়েভ থেকে করোনার দ্বিতীয় ওয়েভে আরও বিপদজনক সময়ে প্রবেশ করেছে বাংলাদেশ। শুক্রবার নিউমার্কেটসহ রাজধানীর বিপণীবিতানগুলোতে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়।

[৩] সুপার শপগুলোতে দায়সারাভাবে ব্যবহার হচ্ছে ইনফ্রারেড থার্মোমিটার। জীবাণুনাশক টানেল অধিকাংশই বন্ধ।

[৪] মাস্কের ব্যবহার কিছুটা দেখা গেলেও মাস্ক ব্যবহার না করাদের সংখ্যা ছিলো উল্লেখযোগ্য। যাদের সঙ্গে ছিল তারাও যথাযথভাবে করেননি মাস্কের ব্যবহার। সড়ক তীব্র যানজটও ছিল চোখে পড়ার মতো।

[৫] বিপণীবিতানের সামনে এবং বিভিন্ন স্থানে ব্যক্তি, সংগঠন ও কর্তৃপক্ষের উদ্যোগে রাখা হাত ধোয়ার বেসিন ও পানির ড্রামগুলোতে নেই সাবানপানি। কোথাও পড়ে আছে ভাঙা বেসিন, আবার কোথাও উল্টে আছে ড্রাম।

[৬] করোনা বলে কিছু আছে সেটা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছাড়া বোঝার উপায় নেই। অবশ্য ক্রেতাদের একটি অংশ শিক্ষার্থীরাই। ছুটির দিন হওয়াতে অভিভাকদের সঙ্গে প্রয়োজনীয় পণ্য ও শীতের কাপড় কিনতে বেরিয়েছেন তারা।

[৭] বাচ্চাদের সঙ্গে নিয়ে কেনাকাটা করতে আসা একজন অভিভাবক বলেন, গাড়ি পার্কিংয়ের জায়গা না পাওয়ায় ও প্রচণ্ড যানজট থাকায় গাড়ি থেকে নেমেই কেনাকাটা সেরে ফেলেছি। এতো লোক সমাগম হয়েছে যে, সুনির্দ্দিষ্ট পণ্যের গুণগত মান ও দরদামের জন্যও দোকানির জন্য অপেক্ষায় থাকতে হয়েছে। এতো ভিড়ের মধ্যে চাইলেও শারীরিক দূরত্ব মানার সুযোগ নেই। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়