শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রামগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ

মনির হোসেন: [২] লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পাক-হানাদার মুক্ত দিবস আজ শুক্রবার ৪ ডিসেম্বর। ১৯৭১ সালে এ দিনে মুক্তিযোদ্ধাদের হামলায় পর্যুদস্ত পাক-হানাদার বাহিনী রামগঞ্জ থানা ত্যাগ করে, তৎকালীন লক্ষ্মীপুর মহকুমা শহর হয়ে নোয়াখালী জেলা মাইজদী শহর অভিমুখে চলে যায়।

[৩] এ দিন পাক-হানাদারের দোসর রাজাকার, আলবদর ও আলসামস বাহিনীদেরকে মুক্তিযোদ্ধারা শহরের চারদিক ঘিরে জিম্মি করে ফেলে। মুক্তিযোদ্ধারা থানা এলাকায় প্রতিটি ইউনিয়ন ওয়ার্ডে জয় বাংলাদেশ, বাংলাদেশের জয় শ্লোগান তোলে স্বাধীন বাংলাদেশের মানচিত্র সংযুক্ত লাল সবুজ পতাকা উত্তোলন করে আনন্দ উল্লাসে মেতে উঠে। ৪ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিন ব্যাপী মুক্তিযোদ্ধারা রামগঞ্জ শহরে জিম্মি হয়ে পড়া রাজাকারদের সাথে তুমুল যুদ্ধ করে রামগঞ্জকে মুক্ত করে। এ ব্যাপারে রামগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি সালেহ আহম্মদ পাটওয়ারী জানান, ১৯৭১ সালে তৎকালীন সুবেদার তোফাজ্জল হোসেনের নেতৃত্বে রামগঞ্জের মুক্তিযোদ্ধারা ছিল তৎপর। এই মুক্তিযুদ্ধে রামগঞ্জ থানার ৩৬ জন মুক্তিযুদ্ধা ও অগনিত নিরিহ জনগন শহীদ হন।

[৪] এক পর্যায়ে রামগঞ্জে ৪ ডিসেম্বর ও ১৬ ডিসেম্বর দেশ ব্যাপী হানাদার মুক্ত, বিজয় দিবস ঘোষণা করা হলেও রামগঞ্জ থানা শহর ছিল হানাদার দোসর রাজাকারদের দখলে। ১৯ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধাদের কাছে জিম্মি হয়ে থাকা রাজাকাররা এক এক করে আত্মসমর্পন করার পর রামগঞ্জ মুক্ত হয়।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়