শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]রোহিঙ্গাদের নিরাপত্তার স্বার্থেই ভাসানচরে স্থানান্তর, বৈশ্বিক সম্প্রদায়ের ভূমিকায় হতাশ বাংলাদেশ

তরিকুল ইসলাম: [২] আর্ন্তজাতিক সম্প্রদায় ও দাতা গোষ্ঠির তুমুল রিরোধীতা ও চাপের মুখেই বৃহস্পতিবার রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ।

[৩] ভাসানচরে বসবাস করছে ৩০৬ সদস্যর রোহিঙ্গা পরিবার। মার্চের মধ্যে ১ লাখ রোহিঙ্গা হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

[৪] পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, কক্সবাজারে রোহিঙ্গাদের সাথে কথা বললে বোঝা যাবে জাতিসংঘের উদ্যোগ নিয়ে তারাও কতটা হতাশ।

[৫] জরুরি প্রয়োজনে জাতিসংঘ আরো দায়িত্বশীল ভূমিকা রাখবে। বিভিন্ন দেশ দায়িত্বশীল ও সহযোগী হয়ে এই প্রক্রিয়ায় যুক্ত থাকছে। কোনও কোনও দেশ বাধাও সৃষ্টি করছে।

[৬] পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গারা এখন যেখানে রয়েছেন সেখানে অতি বৃষ্টি হলে পাহাড় ধস হবে এবং এতে ব্যাপক প্রাণহানী ঘটবে। তখন এরাই আবার এ নিয়ে হৈচৈ শুরু করবে। মিড়িয়াগুলোও ব্যাপকভাবে প্রচার করবে।

[৭] কিছু আন্তর্জাতিক সংস্থা ও এনজিও রোহিঙ্গাদের ভাসানচরে যাওয়ার বিরোধীতা করে তাদের ওপর খবরদারি করছে।

[৮] তিনি বলেন, কিছু রোহিঙ্গা ভাসানচরে যেতে আগ্রহী হলেও ইউএনএইচসিআরসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে তাদেরকে সেখানে না পাঠাতে সরকারের ওপর চাপ রয়েছে।

[৯] রোহিঙ্গাদের অনেকেই ভাসানচর যেতে ইচ্ছুক। সম্পাদনা: রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়