শিরোনাম
◈ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বড় অবনতি, চাপে ইউরোপীয় ইউনিয়ন ◈ প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ◈ ২০২৭ সালে গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করবে পর্তুগাল সরকার ◈ আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার, ধানের দাম ৩৫ টাকা কেজি ◈ দুর্নীতির কারণে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি, স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ রাষ্ট্রপতির ◈ সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ উৎপাদন এলাকায় কম, ঢাকায় কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে শীতের সবজি ◈ লিও‌নেল মে‌সি আবারও গোল্ডেন বুট জিতলেন ◈ এমবাপ্পের টানা সপ্তম ম্যাচে গোল, ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিলো রিয়াল মা‌দ্রিদ ◈ ফরেস্টের কাছে হেরে হ্যাটট্রিক হারের লজ্জায় ম‌্যান‌চেস্টার সিটি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃদরোগে আক্রান্ত হয়ে এআইজি তারিকুল হাসান মারা গেছেন

সুজন কৈরী: পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-অপারেশন্স) সাঈদ তারিকুল হাসান সরকারি কাজে রাঙামাটি থাকা অবস্থায় বৃহস্পতিবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশের এই কর্মকর্তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও আইজিপি ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) মো. সোহেল রানা জানান, মৃত্যুকালে সাঈদ তারিকুল হাসানের বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি বান্দরবানে সরকারি দায়িত্ব পালনকালে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিক তাকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে সাঈদ তারিকুল মা, স্ত্রী আজুবা সুলতানা, দুই কন্যা তাসনিয়া আনজুম ও ওয়াদিয়া আরওয়া, এক ভাই, এক বোনসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

সাঈদ তারিকুল ১৯৭৫ সালের ২৭ নভেম্বর দিনাজপুর সদরের মুদিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মরহুম আমিনুল ইসলাম এবং মাতা মোর্শেদা খাতুন।

সাঈদ তারিকুল ২০তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। কর্মজীবনে তিনি রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে রিক্রুটমেন্ট এন্ড ক্যারিয়ার প্লানিং, ইউএন এফেয়ার্স, কমিউনিটি পুলিশিং এবং সর্বশেষ অপারেশন্স উইংয়ের এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাঈদ তারিকুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসী বিভাগে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাগত কৃতিত্ব ও দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি বিপিএম পদকে ভূষিত হন। চারবার আইজিপি ব্যাজ পেয়েছেন।

এআইজি সোহেল রানা জানান, মরহুমের জানাযা শুক্রবার সকাল ১১ টায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহিদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

পুলিশ হেডকোয়ার্টার্সে তার আকস্মিক মৃত্যু সংবাদ পৌঁছালে পুলিশ কর্মকর্তারা এবং মরহুমের সহকর্মীসহ সকলের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে।

প্রধানমন্ত্রীর শোক :

এআইজি সাঈদ তারিকুল হাসানের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রীর শোক :

এআইজি (অপারেশন্স) সাঈদ তারিকুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

এক শোকবাণীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাঈদ তারিকুল হাসান একজন দক্ষ, প্রতিভাবান ও সম্ভাবনাময় পুলিশ কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন যোগ্য ও আদর্শ কর্মকর্তাকে হারালো।

মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

আইজিপির শোক :

আইজিপি ড. বেনজীর আহমেদ সাঈদ তারিকুল হাসানের অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবাণীতে তিনি বলেন, সাঈদ তারিকুল হাসান একজন দক্ষ, প্রতিভাবান ও সম্ভাবনাময় পুলিশ কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন যোগ্য ও আদর্শ কর্মকর্তাকে হারালো।

আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

  • সর্বশেষ