শিরোনাম
◈ সেনাবাহিনীর ৬ উচ্চ পদে রদবদল, কোন দায়িত্বে কে ◈ ছোট বেলায় স্পেনের বয়স‌ভি‌ত্তিক দ‌লে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি ◈ এলএনজি আকারে গ্যাস আনার পরিবর্তে ভোলায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করবে সরকার ◈ এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ◈ মোহাম্মদপুর ও আদাবরে সাঁড়াশি অভিযানে ৯৫ জন গ্রেফতার ◈ ইরানের পেস্তা রপ্তানি সাফল্য: ৯ মাসে ৭৩০ মিলিয়ন ডলার আয়! ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ: পা‌কিস্তান দ‌লের চার পা‌শে বিপদ ঘোরা‌ফেরা কর‌ছে ◈ বিশ্বকাপের প‌রে মরক্কো ফুটবল দ‌লের দায়িত্ব নি‌বেন জাভি হার্নান্দেজ! ◈ কুমিল্লায় আ.লীগ নেতার জামিন, মিষ্টি নিয়ে শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা ◈ আফগানিস্তানে অতর্কিত হামলা, প্রকাশ্য যুদ্ধের ঘোষণা পাকিস্তানের

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জনগণের আস্থা স্থাপনে প্রকাশ্যে টিকা নেবেন যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্ট

জেরিন আহমেদ : [২] যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ এডমিনিস্ট্রেশন (এফডিএ) কোনো একটি টিকাকে নিরাপদ বলে অনুমোদন দিলেই ওই টিকা স্বেচ্ছায় নিজেদের শরীরে নেবেন দেশটির সাবেক তিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ এবং বিল ক্লিনটন।

[৩] করোনার টিকা নিয়ে জনগণের যেকোন ধরনের আতঙ্ক বা ভয় দূর করতে তাদের টিকা নেয়ার দৃশ্য ক্যামেরায় ধারণ করে দেখানো হবে। সিএনএন

[৪] জর্জ ডব্লিউ বুশের চিফ অব স্টাফ ফ্রেডি ফোর্ড সিএনএনকে বলেছেন, যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এরই মধ্যে সাক্ষাত করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব এলার্জি এন্ড ইনফেকশাস ডিজিসের পরিচালক ড. অ্যান্থনি ফাউচি, হোয়াইট হাউজের করোনা ভাইরাস বিষয়ক সমন্বয়কারী ড. ডেবোরাহ বিরক্সের সঙ্গে। তাদের কাছে তিনি জানতে চান কিভাবে তিনি দেশবাসীকে টিকা নেয়ার ক্ষেত্রে উৎসাহিত করতে পারেন। প্রথমত, যে টিকাই আসুক এটা নিরাপদ হতে হবে এবং তা বেশির ভাগ মানুষের কাছে পৌঁছাতে হবে। ফলে নিরাপত্তার মান নিশ্চিত করতে ক্যামেরার সামনে নিজে টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন বুশ।

[৫] অন্যদিকে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রেস সেক্রেটারি অ্যানজেল উরেনা বলেছেন, বিল ক্লিনটনও জনসচেতনতা বাড়াতে এই টিকা নিতে আগ্রহ প্রকাশ করেছেন। অ্যানজেল উরেনা বলেন, আওতার মধ্যে আসামাত্র অবশ্যই টিকা নেবেন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। জনস্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা যে টিকাই অনুমোদন দিন না কেন অগ্রাধিকার ভিত্তিতে, তিনি সেটিই নেবেন। তিনি প্রকাশ্যে এটা নিতে চান, যদি তাতে মার্কিন জনগণকে উদ্বুদ্ধ করতে সহায়ক হয় এ জন্য।

[৬] ওদিকে সিরিয়াসএক্সএম উপস্থাপক জো ম্যাডিসনকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, অ্যান্থনি ফাউচি যদি কোনো করোনা ভাইরাসের টিকাকে নিরাপদ বলে মনে করেন, তিনি তার কথায় বিশ্বাস করবেন। তিনি যদি কোনো টিকাকে নিরাপদ বলেন, এবং সেটা যদি করোনা থেকে রক্ষা করে তাহলে এমন টিকা অবশ্যই আমি নেবো। যেসব মানুষ কম ঝুঁকিতে, যদি বলা হয় এই টিকায় তাদেরও কাজ হবে তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই টিকা নেবো।

[৭] এ ছাড়া সাবেক আরেক প্রেসিডেন্ট জিমি কার্টার এই টিকা নেবেন কিনা এ প্রশ্ন করেছিল সিএনএন। তবে তিনি কি উত্তর দিয়েছেন তা সিএনএন স্পষ্ট করেনি। সূত্র : সিএনএন, জেরুজালেম পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়