শিরোনাম
◈ গ্রাহকদেরকে ছেঁড়া-ফাটা বা ময়লাযুক্ত নোট বদলে না দিলে শাস্তি ◈ আমি একদিনেই ইরানকে গুড়িয়ে দিতে পারি: ট্রাম্প ◈ ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও, না হলে সম্পর্ক ছিন্ন: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান ◈ এনডিটিভি সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী: চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বেগ থাকলে ভারত স্পষ্টভাবে জানাক ◈ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা চরমে: ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালি অবরোধের হুমকি ◈ সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই ◈ ‘টাকা দিন, এমপি হন’ ১২ কোটির বিনিময়ে এমপি পদ, বিস্ফোরক অভিযোগ চট্টগ্রামের বিএনপি নেত্রীর ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু ◈ গণতন্ত্র একটি আস্থার জায়গা: চীফ হুইপ  ◈ লটারি কখনোই মেধা যাচাইয়ের সঠিক পদ্ধতি নয়, এটি ধনী-গরিব বৈষম্যও কমাতে কার্যকর হয়নি: শিক্ষা মন্ত্রী

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরকে একহাত নিলেন নাভিন, পেলেন আফগান জনগণের সমর্থন

স্পোর্টস ডেস্ক : [২] শ্রীলঙ্কায় চলছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসর। সোমবার (৩০ নভেম্বর) আফ্রিদির দল গল গø্যাডিয়েটর্স মুখোমুখি হয়েছিল ক্যান্ডি টাস্কার্সের। আফ্রিদির দলে আছেন তার স্বদেশী পেসার মোহাম্মদ আমির। যদিও ম্যাচটি আফ্রিদি-আমিররা হেরে যান ২৫ রানে। তবে ম্যাচের ফলাফল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল ক্যান্ডির ২১ বছর বয়সী পেসার নাভিন উল হকের আমিরের সাথে তর্কাতর্কি। ম্যাচ চলাকালীন সময়ে পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমিরের সাথে তর্কে জড়িয়ে পড়েন আফগানিস্তানের এই তরুন পেসার নাভিন উল হক।

[৩] ম্যাচ শেষে এই ব্যাপার নিয়ে আফ্রিদিও বেশ রাগান্বিতভাবে নাভিনকে পরামর্শ দেন। ব্যাপারটি নিয়ে টুইটার, ফেসবুক সব জায়গাতেই সরব ক্রিকেট প্রেমীরা। এদিকে ম্যাচ শেষে টুইটারে আমিরের ওপর আরেক দফা আক্রমণ করেছেন নাভিন।

[৪] আমিরের নো বল বিতর্ক কারো অজানা নয়। সেই নো বল বিতর্ককে পুনরায় টুইট করে স্মরণ করিয়ে দেন নাভিন উল হক। জয়ীরা জয় পাওয়ার দিকেই খেয়াল রাখে, পরাজিতরা জয়ীর দিকে, এমন একটি উক্তির সাথে তাকে স্মরণ করে করা একটি টুইটও রিটুইট করেন নাভিন।

[৫] এইদিকে আফ্রিদির করা টুইটের জবাবে নাভিন পাল্টা অভিযোগ ছুঁড়ে দেন আমিরের দিকেই। নাভিন জানান, সব সময় সবাইকে সম্মান করতে রাজি আছি যেহেতু ক্রিকেট ভদ্র লোকের খেলা। কিন্তু যখন কেউ বলে তোমরা আমাদের তুলনায় দুর্বল ও সবসময় আমাদের পায়ের নিচেই থাকবে তখন সে শুধু আমাকে আক্রমণ করছে না, আমাদের দেশের লোকদেরও আক্রমণ করছে। তখন চুপ করে থাকার সুযোগ নেই। - বিডি্িক্রকটাইম/ টুইটার

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়