শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:২২ সকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২০, ০৫:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তালায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

মজুমদার বাপ্পী: [২] মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন পাবে ঘর, সাতক্ষীরার তালা উপজেলায় মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য পাকা ঘর নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।

[৩] বুধবার (২ ডিসেম্বর) দুপুরে ইসলামকাটি ইউনিয়নের সুজনশাহ বাজার এলাকায় নুরু সরদারের ঘরের ভিত্তিপ্রস্তর স্থপনের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। উল্লেখ্য, আশ্রয়ন-২ প্রকল্প অধীনে প্রথম পর্যায়ে তালা উপজেলায় ৭৫ টি ঘর নির্মাণ করা হবে। প্রতিটি ঘরের জন্য ১ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

[৪] এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. খোরশেদ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আ. মজিদ মোল্লা ইসলাকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ সেন, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ প্রমুখ।

[৫] এরপর জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সাধারণ জনগনের মাঝে মাস্ক বিতারণ করেন। পাশাপাশি সবাইকে মাস্ক ব্যবহার করতে উদ্বুদ্ধ করেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়