শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৪:২০ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নভেম্বরে দেশে নির্যাতনের শিকার ৩৫৩ নারী ও কন্যাশিশু

ডেস্ক রিপোর্ট: গত নভেম্বর মাসে দেশে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে ১৮ জন গণধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।

মঙ্গলবার (১ ডিসেম্বর) মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের একটি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তারা মূলত দেশের ১৩টি পত্রিকায় প্রকাশিত ধর্ষণের সংবাদের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে জানানো হয়েছে, গত নভেম্বর মাসে মোট ৩৫৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। যার মধ্যে ১৮ জন গণধর্ষণসহ মোট ১৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে। কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন ৯৪ জন এবং কন্যাশিশু গণধর্ষণের শিকার হয়েছে ৭ জন।

দেশে শ্লীলতাহানির শিকার হয়েছে ৫ জন। যার মধ্যে শিশু রয়েছে ৩ জন। যৌন নিপীড়নের শিকার হয়েছে ৭ জন যার মধ্যে শিশু রয়েছে ৬ জন। এসিডদগ্ধের শিকার হয়েছে ৪ জন শিশু এবং এসিডদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ৪ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের।

এদিকে, দেশে উত্ত্যক্তকরণের শিকার হয়েছে ৭ জন। শিশু অপহরণ হয়েছে মোট ১১ জন। পাচারের শিকার হয়েছে ৫ জন। বিভিন্ন কারণে ৩৮ জনকে হত্যা করা হয়েছে যার মধ্যে শিশু রয়েছে ১২ জন। এছাড়া ৫ জনকে হত্যার চেষ্টা করা হয়েছে।

যৌতুকের কারণে নির্যাতন হয়েছে ৯ জন, যার মধ্যে হত্যা করা হয়েছে ৪ জনকে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১১ জন, যার মধ্যে শিশু রয়েছে ৪ জন।

বিভিন্ন নির্যাতনের কারণে আত্মহত্যা করেছে ১৩ জন, যার মধ্যে শিশু রয়েছে ৫ জন এবং রহস্যজনক মৃত্যু হয়েছে ৪৩ জনের, যার মধ্যে শিশু রয়েছে ১২ জন। বাল্যবিবাহ সংক্রান্ত ঘটনা ঘটেছে ১৪ টি। সাইবার ক্রাইম অপরাধের শিকার হয়েছে ৩ জন, যার মধ্যে শিশু রয়েছে ১ জন।

এর আগে গত অক্টোবর মাসে মোট ৪৩৬ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছিল। এরমধ্যে ৪৪ জন গণধর্ষণসহ মোট ২১৬ জন ধর্ষণের শিকার হয়েছিল। সময়টিভি

  • সর্বশেষ