শিরোনাম
◈ সৌদি আরবের মদিনা অভিমুখে হুথিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংসের দাবি সৌদি জোটের ◈ সৈয়দপুর বিমানবন্দরে আন্তর্জাতিক কার্গো ফ্লাইট চালুর দাবি, হাজার কোটি টাকার কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা উত্তরবঙ্গে ◈ পঞ্চগড়ে স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতরে মিলল ধারালো ব্লেড, তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত ◈ ২০৩০ সালের মধ্যে আঞ্চলিক শিপিং হাব হচ্ছে চট্টগ্রাম বন্দর, চলছে, ডিসেম্বরের মধ্যে হচ্ছে ‘স্মার্ট বন্দর’ ◈ পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতিতে দক্ষ হতে হবে শিশুদের: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মহেশখালী থেকে পতেঙ্গা সমুদ্রের তলদেশ দিয়ে তেল পরিবহণ শুরু হচ্ছে ইন্দোনেশিয়ার কোম্পানি পরিচালনায় ◈ নতুন যে দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী ◈ বদলি ইব্রাহিমের গোলে ভুটা‌নের বিরু‌দ্ধে বাংলাদেশের স্বস্তির জয় ◈ সাফে রোমাঞ্চকর লড়াইয়ে পাকিস্তানকে হারাল ভারত ◈ টেকনাফে মানবপাচারকারী চক্রের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি, সেনাসদস্য নিহত

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:৪৮ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোম্পানীগঞ্জে ঋণের দায়ে ব্যবসায়ীর আত্মহত্যা!

নুর উদ্দিন মুরাদ: [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঋনের টাকা ও এনজিওর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে মাইন উদ্দিন(৩৮) নামে এক চা দোকানি আত্মহত্যা করেছেন।

[৩] মঙ্গলবার (১ নভেম্বর) বিকাল ৩ টায় উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

[৪] নিহত মাইন উদ্দিন উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শহীদুল্লাহর নতুন বাড়ীর মো.শহীদুল্লাহর ছেলে ও একই এলাকার শান্তির হাট বাজারের চা দোকানদার।

[৫] স্থানীয় সুত্রে জানা যায়,তার ব্যবসা পরিচালনা করতে গিয়ে এবং পরিবার চালাতে গিয়ে স্থানীয়দের কাছে প্রায় ৫-৬ লাখ টাকা দেনা হয়ে যায়।

[৬] পরে বাধ্য হয়ে তিনি বিভিন্ন এনজিও ও স্থানীয় লোকজনের কাছ থেকে সুদে প্রায় ৫ লাখ টাকা ধার করেন। কিন্তু করোনার কারনে ব্যবসার করুণ অবস্থা এতে এনজিও ও সুদের টাকা এবং অন্যান্য পাওনাদারের টাকা পরিশোধ করতে সমস্যা সৃষ্টি হয়।এর মাঝে পাওনাদাররা টাকা পরিশোধের জন্য চাপ প্রয়োগ করে আসছিলেন।

[৭] একদিকে দেনা পরিশোধের চাপ, অন্যদিকে দোকানে মালামাল না থাকায় বেচাকেনা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এমন অবস্থায় সকল পাওনাদার দের তিনি আজকে সকালে একজন একজন করে ফোন দিয়ে বলেন বিকালে টাকা নিয়ে যাবেন আমার থেকে। এ ফাঁকে বাজার থেকে বিষ ক্রয় করে এনে বাড়ীতে বিষ পান করেন।এসময় তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।

[৮] এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য আবদুর রহিম মানিক জানান,তাকে মানসিক ভাবে হতাশাগ্রস্ত দেখা গেছে গত কয়েকদিন।অনেক ঋনগ্রস্ত ছিলেন।ধারনা করা যাচ্ছে ঋনের দায়ে আত্মহত্যা করেন।

[৯] কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান,মরদেহ উদ্ধার করা হয়েছে। আগামীকাল সকালে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ