শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:১৪ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিরাই পৌরসভা নির্বাচন মেয়র কাউন্সিলরে ৬১ জনের মনোনয়ন দাখিল

দিরাই প্রতিনিধি: [২] আসন্ন দিরাই পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৮, কাউন্সিলর ৪০ ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা নির্বাচন অফিসার ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, মনোনয়ন পত্র জমা দানের শেষ দিনে মেয়র পদে ৮, কাউন্সিলর ৪০ ও সংরক্ষিত নারী আসনে ১৩ জন মনোনয়ন পত্র জমা দেন।

[৩] মেয়র প্রার্থীরা হচ্ছেন দিরাই পৌরসভার বর্তমান মেয়র, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ মিয়া (সতন্ত্র), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দিরাই কলেজের সাবেক ভিপি যুবলীগ নেতা বিশ্বজিৎ রায়, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপির অ্যাডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, জাতীয় পার্টির অনন্ত মল্লিক, জমিয়তের হাফিজ মাওলানা লোকমান আহমেদ, সতন্ত্র প্রার্থী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বিএনপি নেতা আব্দুল কাইয়ূম, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম ও রশীদ মিয়া।

[৪] প্রসঙ্গত, মঙ্গলবার মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন, ৩ ডিসেম্বর বাছাই, ১০ ডিসেম্বর প্রত্যাহার ও ২৮ ডিসেম্বর নির্বাচন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়