শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ প্রথম হয়েছিল ইতালিতে, চাঞ্চল্যকর তথ্য দিলেন ব্রাজিলিয় তারকা জিকো

এল আর বাদল : [২] প্রয়াত ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। বিশ্বব্যাপী ফুটবলের রাজপুত্রের শোকপালনের মধ্যেই আর্জেন্টিনিয় কিংবদন্তিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করলেন ব্রাজিলিয় কিংবদন্তি জিকো।

[৩] ছিয়াশির বিশ্বকাপ ম্যারাডোনা কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ‘হ্যান্ড অফ গড’ গোল করেছিলেন সেটাই প্রথমবার নয়, তার আগেই দিয়েগো হাত দিয়ে গোল করেছিলেন ইতালিতে। এমনকী তার জন্য চার ম্যাচ নির্বাসিত হতে হয়েছিল জিকোকে।

[৪] এক সাক্ষাৎকারে জিকো বলেন, ম্যারাডোনার প্রথম ‘হ্যান্ড অফ গড’ গোল ছিল ইতালির লিগে। ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপে ইংল্যান্ড ম্যাচের দুই বছর আগেই নাপোলির হয়ে উদিনিসের বিরুদ্ধে গোল করেছিল দিয়েগো। তার কথায়, আমি সবে উদিনিসে এসেছি। ম্যাচটা আমরা ২-১ গোলে এগিয়ে ছিলাম। দিয়েগো গোল শোধ করে। আর ওই গোলটা করেছিল হাত দিয়ে।

[৫] এরপর আমি রেগে গিয়ে রেফারিকে বলি, শুভেচ্ছা, এভাবেই চালিয়ে যান। এই মন্তব্যের জন্য রেফারি জিকোকে লাল কার্ড দেখান। এমনকি চার ম্যাচের জন্য বহিস্কার হতে হয়। ম্যারাডোনাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করার পাশাপাশি জিকো অবশ্য বলেছেন, ম্যারাডোনা আমার দেখা সর্বকালের সেরা পাঁচ ফুটবলারের মধ্যে থাকবে। আমার দেখা সেরা ৫ হলো গ্যারিঞ্চা, পেলে, দিয়েগো আর বেকেনবাওয়ার। - জি নিউজ/ আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়