শিরোনাম
◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৯:০৫ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৯:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]শর্ত ভঙ্গের কারণে আইসিডিডিআরবি’র সঙ্গে চুক্তি বাতিল: গ্লোব বায়োটেক

শরীফ শাওন: [২]সরকারের পরামর্শে সিআরও নিযুক্ত করা হবে বলে জানিয়েছেন গ্লোব বায়োটেক লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ মহিউদ্দিন।

[৩] কোভিড ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল ১ মাসের মধ্যে করার কথা থাকলেও ৩ মাসেও তা বাস্তবায়ন না হওয়ায় চুক্তিটি বাতিল করা হয় বলে জানান তিনি।

[৪] এরআগে, কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন (সিআরও) হিসেবে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ’র (আইসিডিডিআরবি) সঙ্গে প্রতিষ্ঠানটির সমঝোতা চুক্তি হয়।

[৫] মঙ্গলবার গ্লোব বায়োটেকের তেজগাঁও কার্যালয়ে পরিদর্শনে আসেন স্বাস্থ্য সচিব আবদুল মান্নান, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) কর্মকর্তাসহ সরকারি কর্মকর্তারা। কোভিড ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের অগ্রগতি জানতে চান স্বাস্থ্য সচিব। এসময় তারা নতুন সিআও’র সঙ্গে কাজ করার পরামর্শ দেয়।

[৬] স্বাস্থ্য সচিব বলেন, ব্যানকোভিডের নাম বঙ্গভ্যাক্স রাখার প্রস্তাব করছি। ইতোমধ্যে ভ্যাকসিন ক্যান্ডিডেট হিসেবে ব্যানকোভিড বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকাভুক্ত হয়েছে। ভ্যাকসিনে সফলতা পেলে দেশীয় প্রতিষ্ঠান হিসেবে অবশ্যই অগ্রাধিকার পাবে।

[৭] চুক্তি বাতিল ও ট্রায়ালের কালক্ষেপণের বিষয়ে জানতে চাইলে আইইডিসিআর থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু, রায়হান রাজীব

  • সর্বশেষ