শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ ইরানে ফেলার পরিকল্পনা, কতটা ভয়ংকর এই বোমা? ◈ একদিনে যে তিন বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পায়রা বন্দরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগের পথ সুগম, আন্ধারমানিক সেতুর ডেক নির্মাণ সম্পন্ন ◈ সাগরে ভাসছে হাজার হাজার আইফোন ১৮! জেলেদের হাতে কোটি টাকার ‘ধন’ (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদারের নির্দেশ তারেক রহমানের, থাকছে বিশেষ প্রটোকল ◈ সাফে জাতীয় দলের জার্সিতে রোনান সু‌লিভান, সরাসরি অভিষেকের অপেক্ষা ◈ নেত্রকোনায় দোকানে বসে থাকা সাংবাদিককে গুলি করে হত্যা ◈ শাহ আমানত বিমানবন্দরে দফায় দফায় চুরি, অন্ধকারে পড়েছিল এক কিলোমিটার এলাকা ◈ আমদানিতে চাহিদা বাড়ায় ডলারের দাম ফের বাড়ছে, আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২৩ টাকা ৫০ পয়সা ◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৯ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]হোয়াইট হাউসে শেষবারের মতো ক্রিসমাসের সাজসজ্জা করলেন মেলানিয়া ট্রাম্প

সালেহ্ বিপ্লব: [২] প্রথানুযায়ী, ক্রিসমাসে হোয়াইট হাউসকে সাজানোর দায়িত্ব ফার্স্ট লেডির। এবার তিনি যেটা করেছেন, ক্রিসমাসের সজ্জায় সবুজকে গৌণ করে তুলেছেন। যেদিকে তাকানো যায়, শুধু গাঢ় লালের ছড়াছড়ি। সাধারণত ক্রিসমাসের সাজসজ্জায় সবুজেরই প্রাধ্যান্য থাকে বেশি। গার্ডিয়ান।

[৩] মেলানিয়া মঙ্গলবার টুইটারে একটি ভিডিও শেয়ার করে বড়োদিন উপলক্ষ্যে সেজে ওঠা হোয়াইট হাউস ঘুরিয়ে দেখালেন। ভিডিওতে স্পষ্ট, আয়োজনের কোনও কমতি নেই এবারও।

[৪] ইউটিউবমলানিয়া টুইটারে লিখেছেন, বছরের এই সময়টা বছরের অন্য সময়ের থেকে অনেকটাই আলাদা। আমি ‘আমেরিকা দ্য বিউটিফুল’ নামে এই সাজসজ্জা শেয়ার করে আনন্দিত। এর মাধ্যমে দেশের মহান মানুষদের আমি শ্রদ্ধা জানাতে চাই। আসুন, আমরা সকলে নিজের দেশের জন্য গর্ববোধ করে উৎসবে মেতে উঠি। নিউ ইয়র্ক টাইমস।

[৫] মেলানিয়ার পরিকল্পনায় যে সাজসজ্জা করা হয়েছে, সেখানে প্রাধান্য পেয়েছে আমেরিকার জাতীয়াতাবোধের ইস্যু। পাশাপাশি হোয়াইট হাউসে নতুন তৈরি হওয়া রোজ গার্ডেনও রয়েছে এই সাজসজ্জায়। রেড রুম সাজানো হয়েছে করোনা কালে প্রথম সারির যোদ্ধাদের উৎসর্গ করে। সেখানে একটি বরফে মোড়া হাসপাতালের আদলও তৈরি করা হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ