শিরোনাম
◈ সংসদের প্রথম অধিবেশন কবে? যা জানাগেল ◈ জেলবন্দি ইমরানকে দু’বার সমঝোতার প্রস্তাব দেয়  সরকার! ফাঁস করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, অস্বস্তিতে ইসলামাবাদ ◈ শরীরে আঘাতের চিহ্ন, সড়কে মিলল আওয়ামী লীগ নেত্রীর লাশ ◈ চল‌চ্চি‌ত্র শি‌ল্পের জন‌্য নতুন সরকারের কা‌ছে শাকিব খানের চাওয়া ◈ আমরা যদি পিছিয়ে থাকি, তাহলে বর্তমান বিশ্বে অন্যরা আমাদের প্রতি করুণার দৃষ্টিতে তাকাবে : বাণিজ্যমন্ত্রী ◈ যে কারণে ডিসি সারোয়ারকে আদালতের শোকজ হয়, যা জানা গেল ◈ এনআইডি আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য ইসির জরুরি নির্দেশনা ◈ এবার ব্রিটিশ দ্বৈত নাগরিকদের জন্য সুখবর! ◈ ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার হুমকি ◈ শহীদ মিনার প্রাঙ্গণে রং-তুলির ছোঁয়ায় প্রস্তুতির শেষ পর্যায়

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:১৬ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জলবায়ু পরিবর্তনের কারণে প্রতিবছর আমাদের ১ শতাংশ জিডিপি হ্রাস পাবে: শাহরিয়ার আলম

কূটনৈতিক প্রতিবেদক: [২] মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশন আয়োজিত ‘সিভিএফ-সিওপি ২৬’ ডায়লগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশ বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচক ২০২০ এ সপ্তম স্থানে রয়েছে।

[৩] সমুদ্রের পানির বর্ধিত স্তর বাংলাদেশের উপকূলীয় এলাকার প্রায় ১৭ শতাংশ তলিয়ে হয়ে যাবে। এর ফলে ২ কোটি লোক গৃহহীন হয়ে পড়বে।

[৪] প্রতিমন্ত্রী বলেন, আমরা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছি। এর ফলে আমাদের প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

[৫] এ বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপিত হচ্ছে এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সহায়তার অংশ হিসেবে দেশব্যাপী ১ কোটি গাছ লাগানো হচ্ছে।

[৬] এটা একটি গুরুত্বপূর্ণ বছর। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ‘মুজিব প্লানেটারি প্রোসপারিটি ডিকেড’ ঘোষণা ও একটি কর্মপরিকল্পনা গ্রহণ করেছেন। এটা আমাদের অর্থনীতিকে আরো জলবায়ু বান্ধন করেছে।

[৭] প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দ্বিতীয়বারের মতো এ বছর ক্লাইমেট ভালনারেবল ফোরামের সভাপতিত্ব লাভ করেছে বাংলাদেশ। আমরা এমন একটি সময় এই দায়িত্ব পেয়েছি যখন সিভিএফ এর সদস্য রাষ্ট্রগুলো কোভিড-১৯ মহামারী ও জলবায়ু সংকটে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়