শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০১:০৭ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নেশা টাকা না পেয়ে মাকে মারধর, যুবক কারাগারে!

সাদ্দাম হোসেন: [২] ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর আদর্শ কলোনীতে মাদকের টাকা না পেয়ে মাকে অব্যাহতভাবে মারধর ও জ্বালাতন করার দায়ে ওমর ফারুক সিফাত (২৮)নামে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

[৩] মঙ্গলবার বিকালে নেশার টাকার জন্য দন্ডিত সিফাত তার মাকে মারধর করলে প্রতিবেশীরা তাকে আটক করে। এ সময় প্রতিবেশীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন (ইউএনও) কে অবহিত করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়।

[৪] এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাছে অভিযোগের সত্যতা মেলে এবং অভিযুক্ত ওমর ফারুক সিফাত নিজের দোষ স্বীকার করেন। তা ছাড়া পরিবারের লোকজনও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এরই প্রেক্ষিতে আদালত অপরাধের মাত্রা এবং সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে অভিযুক্ত ওমর ফারুক সিফাতকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়