শিরোনাম
◈ পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’, বদল আসছে জলছাপেও ◈ বিশ্বকা‌পে মিশরের প্রাথমিক দল ঘোষণা, অ‌ধিনায়ক মোহাম্মদ সালাহ ◈ ঢাকার নিম্ন ও মধ্যবিত্তরা কম খর‌চে শিক্ষার খোঁজে মাদরাসায় ঝুঁকছে ◈ রামিসা হত্যা: ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ আইনমন্ত্রীর ◈ বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্নে, বিনিয়োগে আস্থাহীনতায় উদ্বেগ বাড়ছে! ◈ নিষিদ্ধ আ.লীগের নতুন কৌশল, ফিরতে চায় স্থানীয় নির্বাচনে ◈ বাংলা‌দেশ- ভারত সীমান্তে উত্তেজনা বাড়ছে? ◈ বি‌শ্বের সেরা টেস্ট দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত বাংলাদেশ: ওয়াসিম আকরাম ◈ বাংলাদেশের চাইতে পাকিস্তান বাজে দল, দাবি দেশটির সাবেক ক্রিকেটার কামরান আকম‌লের ◈ ইবোলা টিকা বাজারে আসতে আরও ৯ মাস লাগতে পারে: ডব্লিউএইচও

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১১:২৮ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনের পাশ থেকে যুবকের গলা কাটা লাশ উদ্ধার

তৌহিদুর রহমান: [২] ঢাকা-চট্রগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত (২২) যুবকের লাশ উদ্ধার করেছে আখাউড়া রেলওয়ে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার কোড্ডা নামক স্হানে রেললাইনের পাশ হতে লাশ উদ্ধার করে পুলিশ। তবে লাশের পরিচয় তাক্ষৎণিক সনাক্ত করতে পারেনি কেউ।

[৩] আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাকিউল আজম বলেন, স্হানীয়দের মার্ধ্যমে খবর পেয়ে লাশ রেল লাইনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহে গলাকাটা ও শরীরের বিভিন্ন স্হানে আঘাতের চিন্হ রয়েছে। তিনি আরো জানান, লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়