শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ৮ উপজেলায় পাইলটিং ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়ার পর শ্রীলংকারও হার, জিম্বাবুয়ের আরেকটি স্মরণীয় জয় ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর ◈ অন্তর্বর্তী সরকারের সময় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা নিয়ে বিএনপিতেও 'বিস্ময়'

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:৫৮ দুপুর
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী অপহরণ মামলায় সাংবাদিক নামধারী যুবক গ্রেপ্তার

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে স্কুলছাত্রী অপহরণ মামলায় সাংবাদিক নামধারী আব্দুল আহাদ (১৯) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। সেই সাথে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

[৩] নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট গ্রামের রায়হান আলীর ছেলে আব্দুল আহাদ গত ২৮ নভেম্বর সকাল আনুমানিক ৯ টায় নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর গ্রামের নবমশ্রেণীতে পড়ুয়া স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে ওই স্কুলছাত্রীর অভিভাবকরা বিভিন্ন স্থানে তার সন্ধান করতে থাকে।

[৪] পরে গত ৩০ নভেম্বর দিবাগত রাতে নন্দীগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকারের নির্দেশনায় এসআই রুবেল মিয়া ও এএসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে আব্দুল আহাদকে গ্রেপ্তারসহ অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করে।

[৫] এ ঘটনায় স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অপহরণ মামলা দায়ের করেছে। ১ ডিসেম্বর দুপুরে পুলিশ আব্দুল আহাদকে বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করে। থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ সরকার বিষয়টি নিশ্চিত করেন। থানার এসআই রুবেল মিয়া মামলাটি তদন্ত করছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়