শিরোনাম
◈ শহীদ জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা,ঢাকা ১৬ টি স্থানে বস্ত্র বিতরনে অংশ নিবেন ◈ ট্রাম্পের গলফ প্রকল্পে ভাঙছে কবরস্থান, জমি ছাড়তে নারাজ কৃষকেরা, ক্ষোভে ফুঁসছে ভিয়েতনামের গ্রামবাসী ◈ ট্রাম্পের দেওয়া যে ২ শর্তে ঝুলে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি ◈ ইরানের সঙ্গে যুদ্ধে ধ্বংস হয়েছে ৬ হাজার ৪৭৩টি ইসরায়েলি বাড়ি: জেরুজালেম পোস্ট ◈ আজ রা‌তে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আর্সেনাল ও পিএস‌জি মু‌খোমু‌খি ◈ বর্ষায় গো-খাদ্যের ভরসা যমুনার চর, ঘাসের হাটে মিলছে কৃষকের স্বস্তি ◈ পথ দেখাচ্ছে বাংলাদেশের নতুন প্রজন্মের তরুণীরা : প্যারিসে অধ্যাপক ইউনূস ◈ বিশ্বমঞ্চে বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকার প্রশংসা জাতিসংঘের ◈ বিশ্বকা‌পের গ্রুপ প‌র্বে বেলজিয়ামের সামনে মিশর-ইরান ও নিউজিল্যান্ড চ্যালেঞ্জ ◈ জু‌নের শুরু‌তে বিশ্বকাপ : যুদ্ধ আবহে এখনও ইরানি ফুটবলারদের ভিসা দেয়নি আমেরিকা

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৯ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে নিতে কাতারকে অনুরোধ

কূটনৈতিক প্রতিবেদক: [২] মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রাচার প্রধান অ্যাম্বাসেডর ইব্রাহিম ফাকরুর সঙ্গে বৈঠকে এ অনুরোধ
করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন।

[৩] দূতাবাস জানায়, বিষয়টির গুরুত্ব তুলে ধরার জন্য আটকে পড়া প্রবাসীদের আর্থিক দুর্ভোগসহ নানা ধরনের সমস্যা সম্পর্কে রাষ্ট্রদূত জসীম উদ্দিন অ্যাম্বাসেডর ইব্রাহিম ফাকরুকে বিশদভাবে অবহিত করেন। রাষ্ট্রাচার প্রধান বিষয়টির গুরুত্ব অনুধাবন করে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

[৪] কনস্যুলার সেবা, প্রশাসনিক বিষয়াদি এবং দূতাবাসে সেবা গ্রহণকারীদের জন্য পার্কিং সুবিধাসহ বাংলাদেশি কম্যুনিটির স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।

[৫] সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদারে উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রাণালয় পর্যায়ে বৈঠক ও রাজনৈতিক উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রদূত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়