শিরোনাম
◈ মন্ত্রীদের কথা কম বলে মনোযোগ দিতে নির্দেশ, ১৮০ দিনে পারফরম্যান্স মূল্যায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তোমার জন্মের আগে থেকে সেঞ্চুরি করি: আফগান পেসারকে রেগে আফ্রিদি

রাহুল রাজ: [২] এলপিএলে গতকাল ৩০ নভেম্বর মুখোমুখি হয়েছিল ক্যান্ডি টাস্কারস ও গল গ্ল্যাডিয়েটরস। সোমবার ক্যান্ডি টাস্কারসের কাছে ২৫ রানে হেরেছে গল। আর এই ম্যাচে আফগান বোলার নাভিন-উল-হকের সাথে মেজাজ হারান বুম বুম আফ্রিদি।

[৩] ঘটনার সূত্রপাত ক্যান্ডির পেসার নাভিন ও পাক পেসার মোহাম্মদ আমিরের কথাকাটাকাটির মধ্য দিয়ে। ১৮তম ওভারে নাভিনের চতুর্থ বলে বাউন্ডারি মারেন আমির। এর পরের বল অতিমাত্রায় বাউন্স দেন নাভিন। পরের বলও ডট হয়।

[৪] এর পর নাভিন দুকথা শুনিয়েও দিয়েছেন আমিরকে। শেষ ওভারেও দুজনের মধ্যে বাদানুবাদ হয়। দুজনের মধ্যে কথাকাটাকাটি চলেছে ম্যাচ শেষ হওয়ার পরও। এমন তর্কাতর্কির মধ্যে অন্যরা এসে নাভিনকে থামানোর চেষ্টা করলেও থামেননি আফগান পেসার।

[৫] গণমাধ্যমের খবর অনুযায়ী ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়রা করমর্দন সময় রেগে আফগান পেসারকে আফ্রিদি বলেন, ছেলে, তোমার জন্মের আগ থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করছি।

[৬] কথাটা মিথ্যা বলেননি আফ্রিদি! কারণ নাভিন-উল-হক জন্মগ্রহণ করেন ১৯৯৯ সালে। তার জন্মের আগেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শহীদ আফ্রিদির। শুধু আন্তর্জাতিক অভিষেকই নয়, ওয়ানডের দ্রুততম সেঞ্চুরিও ততদিনে হয়ে গেছে এক সময়কার এই ড্যাশিং ওপেনারের।

[৭] আর এলপিএলের এই ম্যাচে ডাক মারেন আফ্রিদি। আর আফ্রিদির এমন আচরণ দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভারতীয় ভক্ত লেখেন, ছেলে, তোমার জন্মের আগ থেকে গোল্ডেন ডাক পাচ্ছি, আজও গোল্ডেন ডাক পেয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়