শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২০, ০১:৩৪ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২০, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ার নন্দীগ্রামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জিল্লুর রয়েল: [২] বগুড়ার নন্দীগ্রামে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় খায়রুল ইসলাম (৪৮) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের মাঝগ্রাম পশ্চিমপাড়ার মৃত মজিবর রহমানের ছেলে।

[৩] রোববার (২৯ নভেম্বর) ওই গ্রামের বাগড়া জঙ্গলে গাছের ডালে রশি পেঁচানো ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ তার লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। স্বজনরা জানায়, খায়রুল ইসলামের মা গত সপ্তাহে মারা যায়। তারপর থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

[৪] শনিবার (২৮ নভেম্বর) রাতে ভাত খেয়ে সে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে অনেক খোঁজা করেও তাকে পাওয়া যায়নি। পরে বাগড়া জঙ্গলে গাছের ডালে রশি পেঁচানো তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। এ বিষয়ে কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজিজুর রহমান বলেছে, ধারণা করা হচ্ছে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়