শিরোনাম
◈ ছবি মুক্তির পরপরই জি-ফাইভ থেকে ‘সাতলুজ’ অপসারণ, দর্শকদের ডাউনলোড করা সংস্করণ দেখতে আহ্বান দিলজিৎয়ের ◈ ভেজালবিরোধী অভিযান জোরদারে উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গরু চরাতে গিয়ে রাখালের ওপর সিংহের ভয়াবহ হামলা, ৩০ মিনিট আটকে রাখার পর উদ্ধারের ভিডিও ভাইরাল ◈ সমুদ্রের গুপ্তধনের খোঁজে বাংলাদেশ, যুক্তরাজ্যের নকশায় তৈরি হচ্ছে ভাসমান গবেষণাগার ◈ গুলশান-বনানী-বারিধারা লেক রক্ষায় কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ গাজায় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের ঘোষণা, বিলুপ্ত হলো বর্তমান সরকার ◈ প্রধানমন্ত্রী বেতনের ১০% সরকারি কোষাগারে জমা দেন, মন্ত্রীদেরও একই আহ্বান ◈ রেফারিদের খেলা প‌রিচালনার মান নিয়ে ক্ষুব্ধ ইংল্যান্ডের কোচ টমাস টু‌খেল  ◈ খাদ্যপণ্যের দাম কমায় জুনে মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ ◈ টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের মাইকিং

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২০, ০৬:৪৭ সকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২০, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার ধাপে যেভাবে ভোট পৌরসভায়

নিউজ ডেস্ক : এবার চার ধাপে নির্বাচন উপযোগী পৌরসভায় ভোট শেষ করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে প্রথম ধাপের ২৫ পৌরসভায় ভোট হবে আগামী ২৮ ডিসেম্বর। দ্বিতীয় ধাপের অন্তত ৬০ পৌরসভায় ভোট আগামী বছরের জানুয়ারির মাঝামাঝিতে; তৃতীয় ধাপের ভোট জানুয়ারির শেষ দিকে এবং চতুর্থ তথা শেষ ধাপের ভোট ফেব্রুয়ারির মাঝামাঝিতে অনুষ্ঠিত হবে।

এদিকে চলতি সপ্তাহের যে কোনোদিন দ্বিতীয় ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। দ্বিতীয়, তৃতীয় এবং শেষ ধাপে গড়ে ৬০ পৌরসভায় ভোট হতে পারে। এর মধ্যে প্রত্যেক ধাপে ৩০ পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) হবে এবং বাকি পৌরসভায় ব্যালট পেপারে ভোট গ্রহণ করবে কমিশন। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত ইসির ৭৩তম সভায় এই সিদ্ধান্ত হয়েছে। গতকাল সভা শেষে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব জানান, প্রথম ধাপে ২৫টি পৌরসভার ভোট হবে ২৮ ডিসেম্বর। আরও তিনটি ধাপে ১৬৯ পৌরসভায় নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। দ্বিতীয় ধাপের ভোট জানুয়ারির মাঝামাঝিতে, তৃতীয় ধাপের ভোট জানুয়ারির শেষের দিকে। আর চতুর্থ ধাপের ভোট হবে ফেব্রুয়ারির মাঝামাঝিতে। এ লক্ষ্যে দ্বিতীয় ধাপের পৌরসভাগুলোর ভোটের তফসিল চলতি সপ্তাহে দেওয়া হতে পারে বলে উল্লেখ করেন তিনি। সক্ষমতা, প্রাপ্তি, প্রশিক্ষিত লোক ও কারিগরি বিষয় বিবেচনায় সব পৌরসভায় ইভিএমে ভোট করা সম্ভব হবে না।

সচিব জানান, প্রত্যেকটি ধাপে ইভিএমে ভোট হবে ৩০টির মতো পৌরসভায়। বাকিগুলোয় ব্যালটে ভোট হবে। শীতকাল হওয়ায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট হবে। দ্বিতীয় ধাপের তফসিল খুব তাড়াতাড়ি হবে। কর্মপরিকল্পনা কমিশন অনুমোদন করলেই তফসিল দেওয়া হবে। বাকি পৌরসভাগুলোয় প্রতিটি ধাপে অন্তত ৬০টি করে পৌরসভার তফসিল দেওয়া হবে বলেও জানান ইসি সচিব।

দেশের পৌরসভা রয়েছে মোট ৩২৯টি। এবারে মোট চার ধাপে ১৯৪ পৌরসভায় ভোট হবে। গত ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোটের তফসিল দেওয়া হয়। আইন অনুযায়ী, মেয়াদ শেষের পূর্ববর্তী ৯০ দিনের মধ্যেই পৌরসভার ভোট করতে হয়। স্থানীয় সরকার আইন সংশোধনের পর ২০১৫ সালে প্রথম দলীয় প্রতীকে ভোট হয় পৌরসভায়। সেবার ২০টি দল ভোটে অংশ নেয়। সর্বশেষ ২০১৫ সালে ২৪ নভেম্বর পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ৩৬ দিন সময় দিয়ে ভোটের তারিখ দেওয়া হয় ৩০ ডিসেম্বর। এক দিনে ভোট হয় ২৩৪টি পৌরসভায়। বাকিগুলোয় মেয়াদোত্তীর্ণের তারিখ বিবেচনায় ও বিভিন্ন জটিলতা সেরে ভোট হয়। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়