শিরোনাম
◈ নিষেধাজ্ঞার মধ্যেই নির্বাচনের আগে সরকারি দপ্তরে নতুন গাড়ি কেনার অনুমোদন ◈ পাকিস্তান থেকে কম দামে রেল কোচ ও ওয়াগন কিনতে আগ্রহী বাংলাদেশ ◈ ৪৬তম বিসিএসের ১৪৫৭ জনকে নিয়োগের সুপারিশ ◈ প্রতিশ্রুতি নয়, বাস্তবায়নেই পরীক্ষায় পড়বে নতুন সরকার ◈ নির্বাচনে ২৪ ঘণ্টা যান চলাচলে নিষেধাজ্ঞা, ৭২ ঘন্টা মোটরসাইকেল চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ◈ নাসীরুদ্দীন পাটওয়ারীকে দিয়ে আল্লাহ আমার ধৈর্য্যের পরীক্ষা নিচ্ছেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনের পরিবেশ সম্পূর্ণ ভালো রয়েছে : ইসি মাছউদ ◈ আন্তর্জাতিক শ্রমবাজারে সুনাম বজায় রাখতে সার্টিফিকেশন জালিয়াতি রোধে কাজ করার নির্দেশ প্রধান উপদেষ্টার  ◈ প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার ◈ রমজানে অফিসের নতুন সূচি, প্রজ্ঞাপন জারি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন শিশুর জন্ম দিলেন সিঙ্গাপুরের নারী

লিহান লিমা: [২]মার্চে সন্তান গর্ভে থাকা অবস্থায়ই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সিঙ্গাপুরের নারী সিলিন এনজি-চান। পরে সুস্থও হয়ে ওঠেন। রয়টার্স

[৩]রোববার সিঙ্গাপুরের সংবাদ মাধ্যম স্ট্রেইট টাইমস জানায়, ওই নারী এই মাসে যে নবজাতকের জন্ম দিয়েছেন তার শরীরে কোভিড-১৯ শনাক্ত না হলেও ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতার উপস্থিতি খুঁজে পেয়েছেন ডাক্তাররা। সংবাদমাধ্যমে সিলিন জানান, তার চিকিৎসকরা ধারণা করেছিলেন তিনি তার কোভিড-১৯ অ্যান্টিবডি শিশুর মধ্যেও স্থানান্তর করতে পারেন।

[৪]মার্চে করোনা আক্রান্তের পর মৃদু উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ওই নারী আড়াই সপ্তাহ পর ছাড়া পেয়েছিলেন। হাসপাতালটি এ নিয়ে এখনো কোনো মন্তব্য করে নি।

[৫]বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, সন্তানসম্ভবা করোনা আক্রান্ত নারী গর্ভবস্থায় বা সন্তান জন্মদানের পর শিশুর মধ্যে ভাইরাস স্থানান্তর করেন কি না তা নিশ্চিত নয়। তবে এখন পর্যন্ত গর্ভের শিশু ও মায়ের দুধ পান করা শিশুর মধ্যে ভাইরাসের সক্রিয় উপস্থিতি পাওয়া যায় নি।

[৬]কলম্বিয়া বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারের ডাক্তাররা বলছেন, মা থেকে সদ্যজাতের শরীরে করোনার সংক্রমণের বিষয়টি বিরল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়