শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৯:২৪ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রলির চাপায় মটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

কুমার হাওলাদার: [২] পটুয়াখালীর কলাপাড়ায় মালবাহী ট্রলী গাড়ির চাপায় মো.সোহেল মোল্লা (২৫) নামের এক মটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৯ নভেম্বর) সকালের দিকে উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের তুলাতলী গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে। মৃত মটরসাইকেল চালক সোহেল ধুলাসার ইউনিয়নের পশ্চিম চাপলী গ্রামের আনোয়ার মোল্লা’র পুত্র।

[৩] স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মটরসাইকেল চালক যাত্রী নামিয়ে নিজ গন্তব্যে যাওয়ার সময় দ্রুত গতিতে আসা ট্রলী গাড়িটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহেল মোল্লার মৃত্যু হয়। ট্রলী চালক রুবেল গাড়ি ফেলে দ্রুত সটকে পরে।

[৪] মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তিতে আইননানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়