শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৮:৪৪ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৮:৪৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচনী জালিয়াতি প্রতিরোধ ফান্ডে আড়াই মিলিয়ন ডলার দান করা ট্রাম্প সমর্থক নিজের অর্থ ফেরত চান

আসিফুজ্জামান পৃথিল: [২] এই অর্থ তিনিদিয়েছিলেন কথিত জালিয়াতির তদন্ত ও মামলা পরিচালনার জন্য। তবে কাঙ্খিত ফল না আসা ও ট্রাম্পের আইনী দলের ‘অযোগ্যতার’ কারণে তিনি ক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করে বলছেন, এই অর্থ ফেরত দিয়ে দিতে হবে। দ্য গার্ডিয়ান

[৩] নর্থ ক্যারোলিনার ব্যবসায়ী ফেডরিখ এসলমান জানান, তিনি অর্থ দিয়েছেন, ভোটের সততা প্রতিষ্ঠার জন্য। ট্রাম্প পক্ষয়ি টেক্সাসের একটি গ্রুপ প্রতিশ্রুতি দিয়েছিলো, তারা নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে মামলা করবে। ৭ টি রাজ্যে তারা মামলা করার কথা বললেও তা করেনি। এবিসি

[৪] নিজের অর্থ পেতে এলসমান এবার মামলা করেছেন। মামলার এজাহারে তিনি বলেছেন, ভোটকে প্রশ্নবিদ্ধ করেছে মার্কিন প্রশাসন। তিনি এর সমাধান চেয়েছিলেন। তাই আড়াই মিলিয়ন ডলারের মতো মোটা অর্থ দিতেও দ্বিধা করেননি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। ট্রাম্পও বড় বড় বুলি ছেড়ে পরাজয় স্বীকার করে নিয়েছেন। এনবিসি

[৫] এলসমান একটি ভেনচার ক্যাপিটাল কোম্পানি মালিক। তিনি একজন ধনী ব্যবসাযী ও রিপাবলিকান কর্মী। তবে বলা হয়ে থাকে, তার বিশ্বস্ততা পার্টির চেয়েও ট্রাম্পের জন্য বেশি। ব্লুমবার্গ

  • সর্বশেষ
  • জনপ্রিয়