শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ স্থানে প্রশাসনের নির্দেশনা না মেনে ভবন নিমার্ণ!

চৌধুরী হারুনুর রশীদ: [২] রাঙামাটিতে ঝুকিপুর্ণ স্থানে প্রশাসনের নির্দেশনা না মেনে খাস জায়গায় ও ঝুঁকিপূর্ণ স্থানে মাটি কেটে ভবন নিমার্ণ করার অভিযোগ। গত ১৩ জুন ২০১৭ সালে পাহাড় ধসের পর ব্যাপক প্রাণহানি পর রাঙামাটি পৌর শহরে বেশকিছু ঝুকিপুর্ণ হিসাবে সাইনবোর্ড দিয়ে প্রশাসন সর্তক করা হয়েছে। এবং বেশকিছু গুরুত্বপুর্ণ সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে ।

[৩] সরেজমিনে দেখে গেছে, ভেদভেদী মুসলিম পাড়্ধাসঢ়; সড়ক ও জনপথ বিভাগের গোডাউনের সীমানা প্রাচীর ঘেষে জনৈক জুয়েল সিএনজি গ্যারেজ মিস্ত্রি মাটিকেটে এক তলা ছাদ ঢালাই করেছে । দ্বিতীয় তলার ছাদ ঢালাই প্রস্ততি চলছে। যেখানে ভবন নির্মাণ কাজ চলছে সেখান থেকে খাড়াভাবে নীচে প্রায় দেড় শত ফুট। কোন সুস্থ মানুষ নীচে নামা- উঠা করতে পারবে না।

[৪] ভবন নির্মাণের অনুমতি আছে কিনা প্রশ্ন করা হলে জুয়েল প্রতিবেদকে জানায়, এখনো অনুমতি নেয়া হয়নি। খাস জায়গায় কোসো সংস্থা অনুমতি দিবে জিজ্ঞাসা করলে জুয়েল জানায়, বাড়ী নিমার্ণ করতে খাস জায়গা ক্রয় করেছি।

[৫] জেলা প্রশাসনের কালেক্টর (এনডিসি) আরিফুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়