শিরোনাম
◈ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি, রপ্তানির আশা মন্ত্রীর ◈ মালয়েশিয়া ও চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরে কী হতে যাচ্ছে ◈ যে কারণে ভারত-পাকিস্তান কখনও একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না! ◈ উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা ◈ ওঁরাও-মাহাতো জনগোষ্ঠীর জন্য সুখবর, বিশেষ ভাতা দিচ্ছে সরকার ◈ নেতানিয়াহুকে সামলানো অসম্ভব, তিনি বোমা মেরে পুরো পৃথিবী ধ্বংস করতে চান: ট্রাম্প ◈ দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ মাঠের লড়াইয়ে না থাক‌লেও দি মা‌রিয়‌ার হৃদ‌য়ে এখনও আর্জেন্টিনা  ◈ ঢাকার যানজট নিরসনে নতুন করে ৭৬ মোড়ে বসছে এআই ক্যামেরা ◈ মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত : হিউম্যান রাইটস ওয়াচ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৮:৪৩ সকাল
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৮:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বার্নলেকে পাঁচ গোল দিলো ম্যাঞ্চেস্টার সিটি

ডেস্ক রিপোর্ট : দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে যে কাটাছেঁড়া চলছিল শনিবার পাঁচ গোলে তার জবাব দিল ম্যাঞ্চেস্টার সিটি। ঘরের মাঠ ইতিহাদে বার্নলেকে পঞ্চবাণে বিধ্বস্ত করল তারা। সিটির হয়ে এদিন হ্যাটট্রিক করলেন আলিজিরিয়ান রিয়াদ মাহরেজ। বাকি দু’টি গোল বেঞ্জামিন মেন্ডি এবং ফেরান তোরেসের। প্রথমার্ধেই মাহরেজের জোড়া গোল সহ তিন গোলে এগিয়ে গিয়ে ম্যাচ কার্যত নিজেদের ঝুলিতে ভরে নেয় পেপ গুয়ার্দিওলার ছেলেরা। দ্বিতীয়ার্ধে যোগ হয় আরও দু’টি গোল।

ম্যাচের ছ’মিনিটের মাথায় এদিন ম্যাচের প্রথম গোল মাহরেজের। কেভিন দি ব্রুয়েনার পাস থেকে নিজের এবং দলের হয়ে প্রথম গোলটি করেন আলিজিরিয়ার জাতীয় দলের অধিনায়ক। ২২ মিনিটে কাইল ওয়কারের থ্রো-ইন ধরে বিপক্ষ রক্ষণকে বোকা বানিয়ে বাঁ-পায়ের জোরালো শটে ব্যবধান ২-০ করেন মাহরেজই। এরপর অফসাইডের কারণে একটি গোল বাতিল হয় সিটির। কিন্তু ৪১ মিনিটে তৃতীয় গোল তুলে নেয় স্কাই ব্লুজ’রা।

এক্ষেত্রেও গোলের নেপথ্য কারিগর কেভিন দি ব্রুয়েনা। ব্রুয়েনার ক্রস থেকে জোরালো ভলিতে ব্যবধান ৩-০ করেন মেন্ডি। এই গোলের সঙ্গেই জয় কার্যত নিশ্চিত করে ফেলে সিটি। দ্বিতীয়ার্ধেও সেই অর্থে কোনওরকম লড়াই পাওয়া যায়নি অ্যাওয়ে দলটির কাছ থেকে। উলটে ৬৬ মিনিটে ফেরান তোরেস গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। মাঠে ছেড়ে বেরিয়ে যাওয়ার কয়েক সেকেন্ড আগে গোল করে যান স্প্যানিশ ফুটবলার। মাহরেজ, ওয়াকার, জেসুসের পা হয়ে আসা বল ধরে তোরেসের এই গোল দলগত প্রচেষ্টার দুর্দান্ত এক নিদর্শন। এই গোলের পরের মিনিটেই তোরেসকে তুলে ফিল ফডেনকে মাঠে নামান পেপ।

মাঠে নেমেই চমক ফডেনের। মাত্র ৯৩ সেকেন্ডের মধ্যে মাহরেজকে হ্যাটট্রিকের ক্রস আসে ফডেনের পা থেকে। মাঝমাঠেরও আগে থেকে দি ব্রুয়েনার ঠিকানা লেখা একটি থ্রু বল ধরে বামপ্রান্ত থেকে মাহরেজের উদ্দেশ্যে নিখুঁত ক্রস রাখেন বছর কুড়ির ইংরেজ ফুটবলার। ফডেনের ক্রস থেকে জোরালো হেডে বল জালে প্রবেশ করিয়ে হ্যাটট্রিক তুলে নেন মাহরেজ। একইসঙ্গে পাঁচ গোলের কোটা সম্পূর্ণ হয় সিটির।

এই জয়ের ফলে ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নিজেদের অবস্থার কিছুটা উন্নতি করল ম্যান সিটি। এদিনের ম্যাচে জয়ের পর অষ্টমস্থানে উঠে এল তারা। ঘরের মাঠে স্কাই ব্লুজ’দের পরবর্তী প্রতিপক্ষ ফুলহ্যাম।

সূত্র- কলকাতা24

  • সর্বশেষ
  • জনপ্রিয়