শিরোনাম
◈ রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খাতুন খালাস ◈ ফ্লাইট ও মাইক্রোসফটের পর এবার যুক্তরাষ্ট্রের জেপি মরগানসহ একাধিক ব্যাংকে প্রযুক্তিগত বিপর্যয়, ভোগান্তিতে গ্রাহকরা ◈ যুক্তরাষ্ট্রে ডার্টি বোমা হামলার ছক ইরানের, টার্গেটে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা: সিএনএন ◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রেমিকের আত্মহত্যা

অহিদ মুুকুল: [২] বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান হওয়ায় অভিমান করে প্রেমিকার বাড়ির সামনে এক যুবক আত্মহত্যা করেছে।

[৩] শনিবার (২৮ নভেম্বর) দুপুর পৌনে ৩টার সময় নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া গ্রাম থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

[৪] নিহত মো. কাসেম (২৭)। উপজেলার সোনাইমুড়ী পৌরসভার পাপুয়া গ্রামের তরিক আলী বেপারী বাড়ির মৃত দাইয়া মিয়ার ছেলে।

[৫] নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাইমুড়ী পৌরসভার কোড়ি মিজি বাড়ির সিরাজ মিয়ার মেয়ে সাথী আক্তারের সাথে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের যুবক কাসেমের সাথে। গত এক মাস আগে কাসেম তার মাকে দিয়ে প্রেমিকার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়।

[৬] এ প্রস্তাব সাথীর পরিবার প্রত্যাখ্যান করলে কাসেম বিভিন্ন সময় আত্মহত্যা করবে বলে হুমকি দেয়। এক পর্যায়ে শনিবার দুপুর ১২টার দিকে অভিমান করে সাথীদের বাড়ির সামনে সাথীর খালার পরিত্যক্ত বাড়ির আম গাছের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

[৭] নিহতের ভাই আরো জানায়, তার ভাইয়ের সাথে সাথীর ৪-৫ বছরের প্রেমের সম্পর্ক ছিল। সে এর আগে ৩-৪ বছর বিদেশে ছিল। বর্তমানে সে পেশায় একজন সিএনজি চালক। বিদেশ থেকে আসার পর সিএনজি চালিয়ে সাথীর পিছনে অনেক টাকা খরচ করে। সাথীর মা জিন্নাতুন নেছা জানান, তার মেয়ের সাথে কাসেমের কোন প্রেমের সম্পর্ক ছিলনা। তবে কাসেমের পরিবার বিয়ের প্রস্তাব পাঠালে তার শিক্ষাগত যোগ্যতা না থাকায় আমরা প্রস্তাব প্রত্যাখ্যান করি।

[৮] সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.গিয়াস উদ্দিন জানান, বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় ওই যুবক আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ