শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পশ্চিমবঙ্গের ৪৫ লাখ মুসলিম শিক্ষার্থীকে বৃত্তি দেবেন মমতা ব্যানার্জি

মাছুম বিল্লাহ: [২] পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন সূত্রের বরাত দিয়ে দৈনিক যুগশঙ্খ জানায়, সংখ্যালঘু শিক্ষার্থীদের মধ্যে যারা ৬০ শতাংশ নাম্বার পাবে এবং যাদের পারিবারের বার্ষিক আয় দুই লাখ টাকার কম তাদের দেয়া হবে এই বৃত্তি।

[৩] পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংখ্যালঘু উন্নয়ন এবং ফিনান্স কর্পোরেশনের চেয়ারম্যান পিবি সেলিম জানান, প্রথম শ্রেণি থেকে পিএইচডি পর্যন্ত সকল শিক্ষার্থী এই প্রকল্পের আওতাভুক্ত হবে। পর্যায়ক্রমে বৃত্তির লক্ষ্যমাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৪] তিনি বলেন, ‘আগামী পহেলা আগস্ট থেকে এই স্কলারশিপ দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। আমরা ডিসেম্বরের ১৫ তারিখের মধ্যে ৫০ লাখ অতিক্রম করতে চাই।’

[৫] গত বছরে ৪২ লাখ সংখ্যালঘু শিক্ষার্থীদের এই বৃত্তি দিয়েছিল মমতা সরকার। এই প্রকল্পে যারা অন্তর্ভুক্ত হবেন তারা ১, ৫০০ টাকা থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত বৃত্তি পাবেন। প্রত্যেক মাসে সেই টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তবে তার জন্য ছাত্র-ছাত্রীদের আবেদন করতে হবে সংশ্লিষ্ট দফতরে। এছাড়াও কিছু ক্ষেত্রে যদি সরকার নিজে থেকেই এ ধরনের ছাত্র-ছাত্রীদের খোঁজ পায়, তাহলে তাদেরও বৃত্তি প্রদান করা হবে। সম্পাদনা: শাহানুজ্জামান টিটু

  • সর্বশেষ
  • জনপ্রিয়