শিরোনাম
◈ আওয়ামী লীগের তৃণমূল দল বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে! ◈ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি ◈ ইরানের ড্রোন হামলায় বেঁচে ফেরা মার্কিন সেনারাই দিলেন যে বিস্ফোরক তথ্য! ◈ টানা ৩ দিনের ছুটিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান! ◈ ফ্লাইট কমে ‘ছোট’ হচ্ছে শাহ আমানত বিমানবন্দরের আকাশ, একে একে সরে যাচ্ছে বিদেশি এয়ারলাইন্স ◈ রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা ◈ মব সহিংসতা ঠেকাতে বিদেশি সহায়তায় বিশেষ প্রশিক্ষণ পাচ্ছে পুলিশ, কাটাতে চায় সিদ্ধান্তহীনতা ◈ দিন দিন ফিফা ফুটবল বিশ্বকাপের টিকিটের দাম বাড়া‌চ্ছে  ◈ ডা. কামরুলকে চাঁদাবাজির হুমকি; রাতেই হাসপাতালে যুবদলের শীর্ষ নেতারা(ভিডিও) ◈ রাশিয়ার তেল ভারতে শোধন করে আমদানির পথে বাংলাদেশ, জ্বালানি কৌশলে বড় পরিবর্তন

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ০১:৪১ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীতেই করোনা শনাক্ত এক চতুর্থাংশের বেশি

লাইজুল ইসলাম: [২] সারাদেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৬১৯ জন। এর মধ্যে এক লাখ ৩৭ হাজার ৭৩৪ জন শনাক্ত হয়েছেন শুধু রাজধানীতেই; যা মোট শনাক্তের এক চতুর্থাংশের বেশি। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) দেওয়া সর্বশেষ তথ্য থেকে এই তথ্য জানা  যায়।

[৩] আইইডিসিআর এর দেওয়া তথ্য থেকে জানা যায়, ঢাকা জেলায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৬২ জন, আর পুরো ঢাকা বিভাগে এখন পর্যন্ত শনাক্ত এক লাখ ৮৯ হাজার ৯১৮ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৫৫ হাজার ৮৫৫ জন, সিলেট বিভাগে ১৪ হাজার ৪৫৭ জন, রংপুর বিভাগে ১৪ হাজার ২ জন, খুলনা বিভাগে ২৩ হাজার ৮৬৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭ হাজার ১২০ জন, বরিশাল বিভাগে ৯ হাজার ৭৭৯ জন এবং রাজশাহী বিভাগে ২২ হাজার ৪৭৭ জন শনাক্ত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়