শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৯:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্প উন্নয়নের জন্য শ্রমিকের দক্ষতার উন্নয়ন করতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী

রিয়াজুর রহমান: [২] স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, শিল্পান্নোয়নের জন্য প্রযুক্তিগতভাবে শ্রমিকের দক্ষতার উন্নয়ন করতে হবে। দক্ষতা উন্নয়ন ব্যতীত শিল্প শিল্পান্নোয়নের সম্ভব নয়।

[৩] স্থানীয় সরকার মন্ত্রী শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম চেম্বার আয়োজিত নগরের ওয়াল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রামের উন্নয়ন, শিল্পায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

[৪] মন্ত্রী বলেন, অসমন্বয়ের কারণে চট্টগ্রামের উন্নয়নে বাধাগ্রস্ত না হয় সে দিকে লক্ষ রাখতে হবে। চট্টগ্রামের উন্নয়ন ও অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হলে চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম সিটি করপোরেশন, সিডিএ সকলের উন্নয়ন কাজে সম্পৃক্ততা থাকতে হবে।

[৫] উন্নয়নের সুফল যেন দেশবাসী পায় সে বিষয় লক্ষ্য রেখে উন্নয়ন করতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রামের উন্নয়ন মানে সারাদেশের উন্নয়ন। বাংলাদেশের অর্থনীতিকে বেগবান করার জন্য চট্টগ্রামের উন্নয়নের জন্য নজর দিতে হবে।

[৬] চট্টগ্রাম চেম্বার সভাপতি মো. মাহাবুবুল আলমের সভাপত্বিত্বে এসময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. হেলালুদ্দিন, বেজা‘র চেয়ারম্যান পবন চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ, চট্টগ্রাম সিটি করপোরেশন এর প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম দোভাষ, রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম এহছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান মো. ফয়জুল্লাহ, উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ