শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৭:০০ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে বাস খাদে পড়ে নিহত ৪

এস এম সাব্বির : [২] জেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত হয়েছে আরো অন্তত ৩০ জন।
[৩] শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২ টার দিকে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের টুঙ্গিপাড়া উপজেলার মালেক বাজার নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।

[৪] নিহতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী গ্রামের সনজিৎ ধর (৪০), টুঙ্গিপাড়া উপজেলার জগ ডুমুরিয়া গ্রামের সুমন্ত কীর্ত্তনীয়ার ছেলে কৃষ্ণ কীর্ত্তনীয়া (৩২) নিলফা গ্রামের মোমরেজ মোল্লার ছেলে ভ্যান চালক আকামুদ্দিন মোল্লা (৫০)। তবে অপর নিহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

[৫] টুঙ্গিপাড়া থানার ওসি এএফএম নাসিম ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত কওে বলেন, পিরোজপুর জেলার নাজিরপুর থেকে ছেড়ে আসা ঢাকা গামী দোলা পরিবহনের এই যাত্রীবাহী বাসটি মালেক বাজার নামকস্থানে একটি ভ্যানকে সাইড দিতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি খাঁদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৪ জন মারাযায়।

[৬] ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা মারাত্নক আহত ১৬ জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেছে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়