শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০৪:৩৮ সকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামা-ভাগনির প্রেমে অন্তঃসত্ত্বা কিশোরী, মামার সেলফি ভাইরাল

ডেস্ক রিপোর্ট: রাঙামাটি কাউখালীতে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ভাগনিকে ধর্ষণের অভিযোগে মামার বিরুদ্ধে মামলা হয়েছে। ফেসবুকে ভাইরাল হয়েছে ধর্ষক মো. ফারুকের একটি সেলফি।

এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় কাউখালী থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার কিশোরীর মা। আসামি- মো. ফারুক ওই উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডলুছড়ি গ্রামের ওসমান গনির ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, মো. ফারুক ওই কিশোরীর দূর সম্পর্কের মামা। তারা একই এলাকায় বসবাস করত। ভালো সম্পর্কের কারণে প্রায়ই ওই কিশোরীর বাড়িতে যাতায়াত করত ফারুক। চলতি বছরের জুনে ভাগনি সম্পর্কিত কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। এরপর থেকে বিভিন্ন সময় ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে কয়েকবার ধর্ষণ করে সে। বর্তমানে ওই কিশোরী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

কাউখালী থানার ওসি মো. শহিদ উল্যা বলেন, ধর্ষক ফারুক পলাতক। মামলার পরই তাকে গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। শিগগিরই ফারুককে আইনের আওতায় আনা হবে।ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়