শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]ইরানি বিজ্ঞানী হত্যায় ইসরাইলের হাত থাকার বিষয়টি নিশ্চিত করলেন ডোনাল্ড ট্রাম্প

সিরাজুল ইসলাম: [২] অফিসিয়াল পেজে ইসরায়েলি এক সাংবাদিকের পোস্ট রিটুইট করে বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট। এতে বলা হয়, ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা- মোসাদ বহু বছর ধরে চেষ্টা করে আসছিলো। পার্সটুডে

[৩] ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদে শুক্রবার বিকেলে রাজধানী তেহরানের অদূরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় নিহত হন।

[৪] ট্রাম্প নিজে টুইটার বার্তায় মোহসেন ফাখরিজাদেকে ইরানের ‘পরমাণু অস্ত্র কর্মসূচি’র কারিগর বলেও দাবি করেছেন। ইসলামি প্রজাতন্ত্র ইরান সব সময় নিজের পরমাণু কর্মসূচিকে বেসামরিক হিসেবে উল্লেখ করে বলেছে, পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তেহরানের নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়