শিরোনাম
◈ ভোটের ছুটিতে ঘরমুখো মানুষের ঢল, ফাঁকা হচ্ছে রাজধানী ◈ নির্বাচনকালীন অপরাধ দমনে আজ মাঠে নামছেন ৬৫৫ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ◈ ‘মুসলিম হয়ে আমরা কী অপরাধ করেছি?’: ভোটার তালিকা ও উচ্ছেদ আতঙ্কে আসামের মুসলমানরা ◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]তাইওয়ান পার্লামেন্টে সরকারি দলের এমপিদের উপর শূকরের নাড়িভূঁড়ি ছুঁড়লেন বিরোধীরা

সিরাজুল ইসলাম: [২] যুক্তরাষ্ট্র থেকে শূকরের মাংস আমদানি নীতি শিথিল করা নিয়ে শুক্রবার হাতাহাতিতেও জড়ান তারা। ‘বিরক্তিকর’ প্রতিবাদ বাদ দিয়ে যৌক্তিক বিতর্কে ফেরার আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টি (ডিপিপি)। বিবিসি

[৩] ১ জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র থেকে শূকরের মাংস আমদানির নতুন নীতি আগস্টে অনুমোদন করেন তাইওয়ানের প্রধানমন্ত্রী তাসাই ইন-ওয়েন। বিরোধীরা বলছেন, এই নীতিতে নিষিদ্ধ রাসায়নিক র‌্যাক্টোপানিন যুক্ত মাংস আমদানির সুযোগ রাখা হয়েছে। মানুষ ও প্রাণী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় চীন, তাইওয়ান ও ইউরোপীয় ইউনিয়নে নিষিদ্ধ রয়েছে রাসায়নিকটি।

[৪] ওই নীতি নিয়ে পার্লামেন্টে আলোচনা শুরু হলে প্রধানমন্ত্রী সু তেসেং-চ্যাংকে প্রশ্ন নেয়া থেকে বিরত রাখতে তার দিকে ঝুঁড়িভর্তি শূকরের নাড়িভুঁড়ি নিক্ষেপ করতে শুরু করেন প্রধান বিরোধী দল কুয়োমিনটাং (কেএমটি) পার্টির আইনপ্রণেতারা। এ সময় কেএমটির আইনপ্রণেতাদের সঙ্গে তীব্র হাতাহাতিতে জড়ান সরকারি জোটভুক্ত দল স্টেটবিল্ডিং পার্টির আইনপ্রণেতা চেন পো-ওয়েই।

[৫] দ্য লেজিসলেটিভ উয়ান নামের এই পার্লামেন্টের কক্ষে বিগত বছরগুলোতে ঘুষোঘুষি, চুল টানাটানি, প্লাস্টিকের বোতল এবং পানির পাত্র ছোড়াছুড়ি হতে দেখা গেছে। ২০১৭ সালের জুলাইয়ে অবকাঠামো ব্যয় বিল নিয়ে বিতর্কের সময় আইনপ্রণেতারা চেয়ার তুলে নিয়ে পরস্পরের প্রতি নিক্ষেপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়