শিরোনাম
◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ অবকাঠামোগত কাজ শেষ হলেও কোনোটিতেই বসেনি যানবাহন চলন্ত অবস্থায় ওজন মাপার যন্ত্র ডব্লিউআইএম স্কেল ◈ সরকার বা দলের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে ছাড় পাবে না: মাহদী আমিন

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ১০:২৯ দুপুর
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসনাত কাইয়ূম: সামনে মানবিক, প্রকৃত ধার্মিক, প্রকৃত রাজনীতিক এবং মজলুম মানুষের জন্য আরও কঠিন সময়!

হাসনাত কাইয়ূম : পশ্চিমবঙ্গের নির্বাচন আসন্ন, হিন্দু-মুসলিম রেষারেষি যতো চাঙা করা যাবে, হিন্দুত্ববাদী বিজেপির নির্বাচনে, রাজনীতিতে ততোই সুবিধা হবে। বাংলাদেশে ইসলামের নামে যেকোনো উগ্রতা পশ্চিমবঙ্গের উগ্র হিন্দুত্ববাদী বিজেপির উগ্রতা বাড়ানোর জন্য যে খুবই সহায়ক হবে এটা বোঝার জন্য দিগগজ পন্ডিত হওয়ার দরকার নেই।

গত কিছুদিন যাবৎ হঠাৎ করে সরকারের পৃষ্ঠপোষকতা উপভোগ করে এবং বাংলাদেশের রাজনীতিতে ধর্ম ব্যবহার করে এমনসব শক্তি ধারাবহিকভাবে মাঠে এমন এমন এমন কর্মসূচি নিয়ে হাজির হচ্ছে, এমনসব বীভৎস কর্মকাণ্ড ঘটানোর মতো পরিবেশ তৈরিতে উৎসাহ দিচ্ছে, যাতে বাংলাদেশ যে ক্রমশ একটি ধর্মীয় উগ্রবাদী রাষ্ট্র হিসাবে অধপতিত হতে যাচ্ছে তা স্পষ্ট হয়।

একদিকে ভারতের রাষ্ট্র-সরকার এবং বিজেপি আর অন্যদিকে বাংলাদেশের রাষ্ট্র-সরকার, অওয়ামী লীগ এবং রাজনীতিতে ধর্ম ব্যবহারকারী শক্তিসমূহ, সকলের স্বার্থ বহুদিন পরে এসে এক রেখায় মিলে যাচ্ছে। সামনে মানবিক, প্রকৃত ধার্মিক, প্রকৃত রাজনীতিক এবং মজলুম মানুষের জন্য আরও কঠিন সময়।

  • সর্বশেষ