শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২০, ০২:০২ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২০, ০২:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদিতমারীতে ট্রলির চাকায় পিষ্ট হয়ে পথচারীর মৃত্যু

নুরনবী সরকার: [২] লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বালু বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে আলেপ উদ্দিন (৫৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

[৩] শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার নামুড়ি মহিষাশ্বহর বাইপাস সড়কের ম্যালম্যালির বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার জিয়াল্লাহ মুন্সির ছেলে।

[৪] পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে উপজেলার পলাশী ইউনিয়নের মহিষাশ্বর নামুড়ি বাইপাস সড়কে হয়ে বাজারে যাচ্ছিলেন আলেপ উদ্দিন। এ সময় বালু বোঝাই একটি ট্রলি তাকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আলেপ উদ্দিন। স্থানীয়রা ঘাতক ট্রলিটি আটক করে পুলিশে সোপর্দ করেন।
[৫] আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়